মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

বন্যায় তাৎক্ষণিক সহায়তায় ৪শ মেট্রিকটন চাল ও সোয়া ২ কোটি টাকা বরাদ্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : সাম্প্রতিক বন্যায় তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তার জন্যে ১১টি জেলা প্রশাসকদের অনুকূলে ২ কোটি ২৫ লাখ নগদ টাকা বরাদ্দ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এছাড়াও ৪০০ মেট্রিক টন চাল এবং ৪১ হাজার প্যাকেট/ বস্তা শুকনা ও অন্যান্য খাবার বরাদ্দ করা হয়েছে। 

শনিবার ত্রাণ কর্মসূচি-১ অধিশাখার উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

এতে বলা হয়, সাম্প্রতিক বন্যায় তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তা হিসেবে ১১টি জেলা প্রশাসকদের অনুকূলে ১৫ থেকে ১৮ জুন পর্যন্ত ৪০০ মেট্রিক টন চাল এবং ৪১ হাজার প্যাকেট/ বস্তা শুকনা ও অন্যান্য খাবার এবং ২ কোটি ২৫ লাখ নগদ টাকা বরাদ্দ করা হয়েছে।

বরাদ্দকৃত জেলাগুলোর মধ্যে- সিলেট জেলায় ৮০ লাখ টাকা, ২০০ মেট্রিক টন চাল ও ৭ হাজার প্যাকেট শুকনা খাবার, সুনামগঞ্জ জেলায় ৮০ লাখ টাকা, ৮ হাজার প্যাকেট শুকনা খাবার, নেত্রকোনা জেলায় ১০০ মেট্রিক টন চাল, ৫ হাজার প্যাকেট খাবার ও ২০ লাখ টাকা, রংপুর জেলায় ৩ হাজার প্যাকেট শুকনা খাবার, নীলফামারী জেলায় ৫ লাখ টাকা ও ৩ হাজার প্যাকেট খাবার, কুড়িগ্রাম জেলায় ১০ লাখ টাকা ও ১ হাজার প্যাকেট খাবার, হবিগঞ্জ জেলায় ১০ লাখ টাকা ও ২ হাজার প্যাকেট খাবার, মৌলভীবাজার জেলায় ১০০ মেট্রিক টন চাল, ২ হাজার প্যাকেট খাবার ও ১০ লাখ টাকা, শেরপুর জেলায় ১০ লাখ টাকা ও ৪ হাজার প্যাকেট শুকনা খাবার, জামালপুর জেলায় ৪ হাজার প্যাকেট শুকনা খাবার ও কিশোরগঞ্জ জেলায় ২ হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit