শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

১৫ বছর দাম্পত্য জীবনের ইতি টানলেন ‘রামায়ণ’ অভিনেতা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৪৯ Time View

বিনোদন ডেস্ক : প্রায় ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন মারাঠি সিনেমা ইন্ডাস্ট্রির পরিচিত মুখ অভিনেতা আদীনাথ কোঠারে ও অভিনেত্রী ঊর্মিলা কানেটকর। বৃহস্পতিবার (১৬ জুলাই) সোশ্যাল মিডিয়ায় এক যৌথ বিবৃতির মাধ্যমে ডিভোর্স বা বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এই তারকা জুটি।

এ জুটি জানিয়েছেন, পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবেই বিচ্ছেদের এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের তারা আশ্বস্ত করেছেন, তাদের মেয়ে জিজাহ সবসময়ই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে এবং তার যৌথভাবে সন্তানের অভিভাবকত্ব বজায় রাখবেন।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আদীনাথ ও ঊর্মিলা বিবৃতিতে বলেছেন, ‘আমাদের বন্ধু, গণমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলছি- অনেক চিন্তা, ভাবনা ও বিবেচনার পর আমি আদীনাথ ও ঊর্মিলা সঙ্গী হিসেবে পারস্পরিক ও সৌহার্দ্যপূর্ণভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দম্পতি হিসেবে আমাদের পথচলা এখানেই শেষ।’
এছাড়া একমাত্র সন্তানের ব্যাপারে তারা বলেছেন, ‘আমাদের সন্তান জিজাহর প্রতি আমাদের দায়বদ্ধতা অপরিবর্তিত থাকবে। সে আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। ভালোবাসা, নিরাপত্তা ও সমর্থনের মধ্যে যেন বড় হতে পারে, সেটি নিশ্চিত করতে আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে যৌথভাবে ওর অভিভাবকত্ব পালন করে যাব।’

উল্লেখ্য, ২০০৬ সালে ‘শুভ মঙ্গল সাবধান’ সিনেমার সেটে আদিনাথ ও ঊর্মিলার সম্পর্কের শুরু হয়। আদীনাথের বাবা মহেশ কোঠারে পরিচালিত এই সিনেমার মাধ্যমেই অভিনয়ে অভিষেক হয়েছিল ঊর্মিলার। তারা একসঙ্গে কয়েক বছর থাকার পর ২০১১ সালে বিয়েবন্ধনে আবদ্ধ হন এবং ২০১৮ সালে তাদের সংসারে কন্যাসন্তান জিজাহর আগমন ঘটে।

অভিনেত্রী ঊর্মিলা ‘দুনিয়াদারি’, ‘মালা আই ভায়চি’ ও ‘তি সাধ্য কে করতে’র মতো সিনেমায় অনবদ্য অভিনয়ের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান পাকাপোক্ত করেন। পাশাপাশি হিন্দি ও তেলেগু সিনেমায়ও কাজ করেছেন। আর আদিনাথ অভিনেতা ও নির্মাতা উভয় হিসেবে সফল ক্যারিয়ার গড়ে তুলেছেন। শিগগিরই পরিচালক নিতেশ তিওয়ারির খ্যাতনামা ‘রামায়ণ’ সিনেমায় ভরত চরিত্রে দেখা যাবে তাকে। একইসঙ্গে মারাঠি চলচ্চিত্রের অন্যতম প্রধান প্রতিভাবান ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃতি লাভ করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২৬,/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit