বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
চুক্তি হোক বা না হোক— ইরান যুদ্ধ শেষ করার সময় জানালেন ট্রাম্প অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে ওয়েদারাল্ড, বাদ পড়লেন ম্যাক্সওয়েল ও রিচার্ডসন এবার যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আমিরাত নেত্রকোণায় হামের প্রকোপ বাড়ছে: হাসপাতালে ভর্তি ৯শিশু নর্থ ইস্ট ইউনিভার্সিটি ম্যাগাজিন ‘উত্তরণে’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‎খাবারে চেতনানাশক মিশিয়ে পাটগ্রামে ৯ জনকে অচেতন করে দুর্ধর্ষ চুরি লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা মমিনুল হক বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল বোচাগঞ্জে ভ্রাম্যমান আদালত বসিয়েও নিয়ন্ত্রন করা যাচ্ছে না মটরসাইকেল এশিয়ান কাপ থেকে বাংলাদেশের বিদায়

সংবর্ধনা পাচ্ছেন জামাল-জিকোরাও

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : গত বছরের ডিসেম্বরে ঘরের মাঠে ভারতের মেয়েদের হারিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ জয় করে বাংলাদেশের মেয়েরা। স্বাধীনতার ৫০ বছর পূরণে দেশের ক্রীড়াঙ্গনে এটিই ছিল সেরা অর্জন। এর প্রেক্ষিতেই বয়সভিত্তিক এই নারী দলকে আগামীকাল (রবিবার) সংবর্ধনা দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী দলের পাশাপাশি সংবর্ধনা পাবেন জাতীয় পুরুষ ফুটবল দল’ও।

২০২০ সালে ঢাকায় মুজিব বর্ষ আন্তর্জাতিক ফুটবল সিরিজে নেপালকে হারায় বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয় জামাল ভুঁইয়ারা। প্রথম ম্যাচ ২-০ গোলে জিতে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ ম্যাচ হয় গোল শূন্য ড্র। এই সিরিজ জয়ের ফলে প্রধানমন্ত্রীর তরফ থেকে পুরুষ দল’ও সন্মাননা পেতে যাচ্ছেন।

দেশের সিনিয়র নারী দল ও বয়সভিত্তিক জাতীয় দল প্রায় আন্তর্জাতিক পর্যায়ে সফলতা এনে দেয়। প্রধানমন্ত্রীর কাছ থেকে এর আগেও সংবর্ধনা পেয়েছেন তারা। অবশ্য জাতীয় পুরুষ দলের সফলতার হার খুবই কম। সাম্প্রতিক সময়ে ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে। তবে এই সংবর্ধনা আগামীতে ভাল করার অনুপ্রেরণা জোগাতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit