শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

একই দলে খেলবেন কোহলি-বাবর!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক  : একই দলে খেলবেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

এ কথা শুনে যে কেউই বলবেন – এতো আষাঢ়ে গল্প।

যেখানে রাজনৈতিক বৈরিতায় দুই দেশের দ্বৈরথের দেখা মেলে কদাচিৎ। সেখানে এক দলে কোহলি-বাবর? এ কি সম্ভব!

কিন্তু পাকিস্তানের ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান সেই সম্ভাবনার কথাই বলছে।

এক প্রতিবেদনে গণমাধ্যমটি লিখেছে, আগামী বছরই অভিনব বিষয়টি দেখা যেতে পারে। ২০২২-২৩ মৌসুমে ‘আফ্রো-এশিয়া কাপ’ অনুষ্ঠিত হলে একই দলে দেখা যেতে পারে এ দুই ব্যাটিং সেনসেশনকে। 

জানা গেছে, আফ্রো-এশিয়া কাপকে মাঠে ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে। আগামী বছরের জুন-জুলাইয়ে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে এটিকে ফেরানোর পরিকল্পনা।  টুর্নামেন্ট মাঠে গড়ালে এশিয়া একাদশে থাকবেন বাবর আজম ও বিরাট কোহলি। 

এ টুর্নামেন্ট সবশেষে মাঠে গড়িয়েছিল ২০০৭ সালে। রাজনৈতিক ও সম্প্রচারসংক্রান্ত জটিলতার কারণে প্রায় ১৫ বছর ধরে বন্ধ রয়েছে এ টুর্নামেন্ট।  

যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী ফোর্বসে এক সাক্ষাৎকারে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বাণিজ্য ও আয়োজন বিভাগের প্রধান প্রভাকরণ থানরাজ বলেছেন, ‘আমাদের পরিকল্পনা হচ্ছে ভারত ও পাকিস্তানের সেরা খেলোয়াড়দের এশিয়া একাদশে রাখা। পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেলে আমরা স্পনসরশিপ আর সম্প্রচারস্বত্ব নিয়ে কাজে নামব। অনেক অনেক বড় একটা আয়োজন হবে এটি। এখন ভারত-পাকিস্তানের দুই বোর্ড চূড়ান্ত করলেই সবকিছু ঠিক হবে। ’

এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, তাদের সঙ্গে এখনো এ নিয়ে আলোচনা হয়নি। 

আফ্রো-এশিয়া কাপের ভারত ও পাকিস্তানের খেলোয়াড়রা একসঙ্গেই খেলেছেন। এশিয়ার দলে পাকিস্তানের শোয়েব আখতার, শহীদ আফ্রিদির সঙ্গে একাদশে খেলেছেন ভারতের বীরেন্দ্র শেবাগ, রাহুল দ্রাবিড়রা।

কিউএনবি/অনিমা/১৮.০৭.২০২২/বিকাল ৪.০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit