শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

আমরা ৫০০ রানের চেষ্টা চালিয়ে যাবো: বাটলার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে দলীয় সর্বোচ্চ রানের নতুন বিশ্ব রেকর্ড গড়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৮ সালে ট্রেন্ট ব্রিজে করা ৬ উইকেটে ৪৮১ রানের অতীত রেকর্ড ভেঙে ইংল্যান্ড গতকাল (১৭ জুন) নেদারল্যান্ডসের বিপক্ষে করেছে ৪ উইকেটে ৪৯৮ রান। যা কেবল আন্তর্জাতি ক্রিকেট নয়, লিস্ট ‘এ’ ক্রিকেটের মধ্যেও সর্বোচ্চ।

শেষ দুই প্রয়োজন ছিল ১২ রান। অল্পের জন্য প্রথম বলটি হয় চার। শেষ বলে ছক্কা মেরে আক্ষেপ আরও বাড়ান লিয়াম লিভিংস্টোন। কেননা ৫০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৪ উইকেটে ৪৯৮ রানে। মাত্র ২ রানের জন্য প্রথম দল হিসেবে ৫০০ রান করা হয়নি ইংলিশদের। প্রশ্ন জাগে, তাহলে কি প্রথম দল হিসেবে ৫০০ রানের মাইলফলকটাও ইংল্যান্ডই স্পর্শ করবে?

এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি জস বাটলার। ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে ৭০ বলে ১৬২ রানের ইনিংস খেলার পর ম্যাচ শেষে বাটলার জানিয়েছেন, ৫০০ রান করার জন্য নিয়মিতই চেষ্টা চালিয়ে যাবেন তারা। সেক্ষেত্রে ছোট মাঠ ও ব্যাটিং উইকেট থাকলে কাজ সহজ হবে বলে মনে করেন তিনি। বাটলার বলেছেন, ‘এর আগেও আমরা (৫০০ রানের) কাছাকাছি ছিলাম। এক্ষেত্রে দলের জন্য বার্তা থাকে সবসময় নিজেদের সীমা ছাড়িয়ে যাওয়ার এবং দলকে এগিয়ে নেওয়ার।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের পক্ষে দলীয় ৫০০ রান করা কি সময়ের ব্যাপার? আমি সত্যিই জানি না। আমরা এটি করার চেষ্টা চালিয়ে যাবো। এটি ছোঁয়া খুবই কঠিন কাজ। ছোট মাঠ ও পুরোপুরি ব্যাটিংবান্ধব উইকেট পেলে এটি হতেও পারে।’

 

 

কিউএনবি/আয়শা/১৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit