শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

রাশিয়ায় মার্কিন শিক্ষকের ১৪ বছরের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক এক কূটনীতিক মার্ক ফোগেলকে ‘বিপুল পরিমাণ’ মাদক পাচারের দায়ে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন রাশিয়ার একটি আদালত। 

তিনি এক সময়ে মস্কোর মার্কিন দূতাবাসে কাজ করতেন তবে গ্রেফতার হওয়ার সময়ে তিনি সেখানকার এক স্কুলে শিক্ষকতা করতেন।

মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারের বিরুদ্ধে গাঁজা সংক্রান্ত যে মামলার শুনানি চলছে সেই একই বিচারিক ক্ষেত্রে ফোগেলকে সাজা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের অনেক এলাকায় গাঁজা বৈধ হলেও রাশিয়ায় এটি এখনো অবৈধ।

মস্কোর উপকণ্ঠে অবস্থিত খিমকি আদালতের এক বিবৃতিতে বলা হয়, ‘দোষী সাব্যস্ত হয়েছেন মার্কিন নাগরিক ফোগেল’। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ইংরেজি শিক্ষক ‘বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়াই মাদকের বড় আকারের অবৈধ মজুত’ ছাড়াও ‘বড় আকারের মাদক চোরাচালান’ করেছেন।

৬০ বছর বয়সী ফোগেল ২০২১ সালের ১৫ আগস্ট শেরেমেতিয়েভো বিমানবন্দরে ধরা পড়ার সময় তার লাগেজে প্রায় ১৭ গ্রাম গাঁজা পাওয়া যায়। এসব তথ্য তিনি নিজেই আইনজীবীদের জানিয়েছেন।

তার কাছে পাওয়া মাদকের পরিমাণ নিয়ে কোনো মন্তব্য করেনি মস্কো কর্তৃপক্ষ। তবে রুশ আইন অনুযায়ী ‘বিপুল পরিমাণ’ গাঁজা বলতে হলে অন্তত একশ’ গ্রাম হতে হবে।

ফোগেল জানিয়েছিলেন মেরুদণ্ডে অস্ত্রোপচারের পরে চিকিৎসার কারণে একজন ডাক্তার তাকে ওষুধ হিসেবে গাঁজা ব্যবহারের পরামর্শ দেন কিন্তু তিনি জানতেন না যে রাশিয়ায় মেডিক্যাল গাঁজা  অবৈধ।

রাশিয়ার ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সির তথ্য অনুসারে, তিনি মাদকদ্রব্য চোরাচালান, মজুত, পরিবহণ, উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন এবং সর্বোচ্চ নিরাপত্তা শাস্তিমূলক উপনিবেশে তার কারাবাসের সাজা দেওয়া হয়েছে।

তদন্তের অংশ হিসেবে, পুলিশ মস্কোর অ্যাংলো-আমেরিকান স্কুলে তদন্তকারীদের পরিচালিত অনুসন্ধানের ফুটেজ প্রকাশ করে। ওই স্কুলে ফোগেল কাজ করতেন।

খিমকি আদালত বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারের বিচার আবারও বিলম্বিত করার দুই দিন পরে ফোগেলের সাজা ঘোষণা করা হয়। ফিনিক্স মার্কারির এই তারকাকে গত ফেব্রুয়ারিতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গাঁজার তেল বহনের অভিযোগ আনা হয়েছে।

বেশ কিছু মার্কিন নাগরিক বর্তমানে রাশিয়ার কারাগারে রয়েছের। এদের মধ্যে সাবেক মেরিন সেনা পল হুইলান গুপ্তচরবৃত্তির জন্য ২০২০ সালে ১৬ বছরের দণ্ড পান। যুক্তরাষ্ট্রেও বেশ কয়েকজন রুশ নাগরিক কারাগারে রয়েছেন।

এপ্রিলে, দুই দেশ একটি বন্দি বিনিময়ে সম্মত হয়ে। তার আওতায় ২০১০ সাল থেকে কারাগারে থাকা একজন রাশিয়ান পাইলটের সঙ্গে সাবেক এক মেরিন সেনাকে বিনিময় করা হয়।

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/১৮.০৭.২০২২/দুপুর ১২.২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit