শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

এক ইনিংসে ৩ সেঞ্চুরি, ইংলিশ রানবন্যায় ভাসছে ডাচরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ১৬০ Time View

স্পোর্টস ডেস্ক : একইসঙ্গে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ এবং নেদারল্যান্ডসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। ইতোমধ্যে ২-০তে এগিয়ে তৃতীয় টেস্টে নামার জন্য প্রস্তুত স্টোকস বাহিনী। তার আগে নেদারল্যান্ডসের আমস্টেলভিনে রীতিমত রান বন্যা বইয়ে দিচ্ছে মরগ্যানের দল।

শুক্রবার (১৭ জুন) অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতেই ঘটে গেল অপ্রত্যাশিত এক মজার ঘটনা। যা স্মৃতিকাতর করবে অনেককেই।

ম্যাচে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। দলটির ব্যাটার ডেভিড মালান ইনিংসের অষ্টম ওভারে ডাচ স্পিনারকে লং অফে বিশাল এক ছয় হাঁকান। বলটি উড়ে গিয়ে মাঠের পাশে ঝোপে পড়ে।

বলটি খুঁজতে মাঠের গ্রাউন্ডসম্যানরা সেখানে উপস্থিত হন। কিছু সময় ধরে খুঁজলেও বলটি পাচ্ছিলেন না তারা। এক পর্যায়ে বল খুঁজে নিয়ে আসার জন্য ঝোপের মধ্যে ঢুকে যান ডাচ ফিল্ডার টম কুপার ও লগান ভ্যান বিক। সবাই মিলে খোঁজার এক পর্যায়ে বলটি উদ্ধার হয়।

মাঠে উপস্থিত এক ক্রীড়া প্রতিবেদক হেনরি মোয়েরান পুরো ঘটনাটির একটি ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেন। যেখানে দেখা যায়, বল খুঁজে পেয়ে সবাই আনন্দে চিৎকার করছেন।

সচরাচর আমাদের গলি ক্রিকেটে বা মফস্বলে এমন ঘটনা হরহামেশাই ঘটতে দেখা যায়। যেখানেও এভাবে বল খুঁজে পাওয়ার পর আনন্দ করতে দেখা যায় সবাইকে। এবার আন্তর্জাতিক ক্রিকেটেও সেই গলি ক্রিকেটের স্মৃতিকাতর এক দৃশ্যই দেখা গেল বৈকি!

এদিকে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচটিতে রীতিমত রান বন্যা বইয়ে দিচ্ছে ইংল্যান্ডের ওয়ানডে দল। ইতোমধ্যেই শতক হাঁকিয়েছেন দলটির তিন টপ অর্ডার ব্যাটার ফিল সল্ট, ডেভিড মালান ও জস বাটলার। যা ইংল্যান্ডের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রথম ঘটনা।

আর এই ইতিহাস গড়ার দিনে পুঁচকে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট হাতে তাণ্ডব ছড়াচ্ছেন জস বাটলার। তার ও লিভিংস্টোনের টর্ণেডো গতির ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৪৯৮ রানের বিশাল স্কোরের রেকর্ড গড়েছে ইংল্যাড। 

মাত্র ১৭ বলে ফিফটি হাঁকানো লিভিংস্টোন অপরাজিত ছিলেন ৬৬ রানে। তার ২২ বলের এই টর্ণেডো গতির ইনিংসে ছিল সমান ছয়টি করে চার ও ছক্কার মার। আর দানবীয় ইনিংস খেলা বাটলার অপরাজিত ছিলেন মাত্র ৭০ বলে ১৬২ রান করে। তার এই ক্যারিয়ার সেরা ইনিংসে ছিল ১৪টি বিশাল বিশাল ছক্কার বিপরীতে ৭টি চারের মার।

সেইসঙ্গে পঞ্চম উইকেটে এ দুজনে গড়েন মাত্র ৩২ বলে ৯১ রানের অবিশ্বাস্য জুটি। এর আগে সেঞ্চুরিসহ নিজ নিজ ক্যারিয়ার সেরা ইনিংস খেলে আউট হন ফিল সল্ট ও ডেভিড মালান। ৯৩ বল খেলা সল্টের ব্যাট থেকে ১২২ রান আর ১০৯ বল খেলা মালানের ব্যাট থেকে আসে ১২৫ রান। 

অবশ্য শুরুটা ভালো ছিল না ইংল্যান্ডের। টস জিতে বোলিং নিয়ে দ্বিতীয় ওভারেই জেসন রয়কে (১) ফিরিয়ে শুভ সূচনার ইঙ্গিত দেন ডাচ বোলার লোগান ভ্যান বিক। তবে তাদের সেই উদযাপনকে মুহূর্তেই পানসে করে দেন সল্ট ও মালান। 

দ্বিতীয় উইকেটে এই দুজনে গড়েন ১৭০ বলে ২২২ রানের অনবদ্য এক জুটি। এরপর তৃতীয় উইকেটে বাটলার ও মালান মিলে গড়েন মাত্র ৯০ বলে ১৮৪ রানের জুটি। যে ভিতের ওপর দাঁড়িয়ে তিন সেঞ্চুরি ও এক ফিফটিতে ৫শ ছোঁয়া এই বিশাল স্কোর দাঁড় করাতে সক্ষম হয় ইংল্যান্ড। 

তবে এর মাঝেও ওপেনার রয়ের মত ব্যর্থতার পরিচয় দেন অধিনায়ক ইয়ন মরগ্যান। শূন্য রানেই প্রতিপক্ষ কাপ্তান পিটার সিলারের লেগ বিফোরের শিকার হয়ে মাঠ ছাড়েন এই বাঁহাতি। ইংলিশ অধিনায়ককে শিকারের পাশাপাশি ম্যাচের সফল বোলারও ছিলেন সিলার। ৮৩ রানে ২টি উইকেট নেন ডাচ ক্যাপ্টেন।

এছাড়া লোগান ৮২ রান দিয়ে ও স্নাটার ৯৯ রান দিয়ে একটি করে উইকেট লাভ করেন। রান বন্যার এই ম্যাচে অন্যদের কথা নাইবা লিখলাম।

কিউএনবি/অনিমা/১৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit