শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

মাধবদীতে নির্মল রঞ্জন গুহ’র শারীরিক সুস্থতা কমনায় দোয়া মাহফিল  

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদী
  • Update Time : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ১৬৯ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : সাবেক ছাত্রনেতা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ এর শারীরিক সুস্থতা কমনায় মাধবদী শহর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে (১৬ জুন) বৃহস্পতিবার বিকেলে মাধবদী পৌরসভা হলরুমে। মাধবদী শহর আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক সমীর দেবনাথ এর সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র ও মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধান মানিক।

এ সময় আরো উপস্থিত ছিলেন মাধবদী শহর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন আপেল, মাধবদী শহর যুবলীগের সহ সভাপতি কাজী মাসুদ, মাধবদী থানা কৃষক লীগের আহবায়ক মোঃ খায়রুল ইসলাম খান, মাধবদী শহর কৃষক লীগের আহবায়ক হাজী আল আমিন মিয়া, যুগ্ম আহবায়ক মোঃ শরিফ হোসেন, মাধবদী শহর সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোজাম্মেল মিয়া, ছাত্র লীগ নেতা মাসুদ রানা জুনিয়র প্রমুখ। দোয়া মাহফিলে নির্মল রঞ্জন গুহ সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও দেশবাসীর জন্য দোয়া করা হয়।

কিউএনবি/অনিমা/১৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit