রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ কক্সবাজার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে ড্যাব: জুবাইদা রহমান চুরির অপবাদে গাছে বেঁধে তরুণীকে মারধর, গ্রেপ্তার ২ কিশোরগঞ্জে অটোরিক্সাকে চাপা দিল যাত্রীবাহী বাস, নিহত ২ কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন নিয়ে যে প্রশ্ন মঞ্জুর মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যে কি মার্কিন আধিপত্যের বিদায় ঘণ্টা বাজল? ‎লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ১৫০ Time View

ডেস্ক নিউজ : মার্কিন যুক্তরাষ্ট্রে ডাকাতের গুলিতে আবু সালেহ মাহফুজ আহমেদ (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (১৫ জুন) স্থানীয় সময় রাত ২টার দিকে জর্জিয়া রাজ্যের রাজধানী আটলান্টা শহরের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

নিহত আবু সালেহ মাহফুজ আহমেদ নোয়াখালীর পৌরসভার ৫নং ওয়ার্ডের হরিনারায়ণপুর এলাকার আবু তাহেরের ছেলে। নিহতের ভাগিনা হাসানুজ্জামান বিজয় বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আবু সালেহ মাহফুজ আহমেদের স্ত্রীসহ ৮ বছর বয়সী শিশু কন্যা ও ৩ বছরের ছেলে সন্তান রয়েছে। মাহফুজের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের ভাগিনা হাসানুজ্জামান বিজয় বলেন, মাহফুজ আহমেদ খুব পরোপকারী ও ভালো মনের মানুষ ছিলেন। সব সময় হাসিখুশি থাকতেন। ঘটনার খবর পেয়ে গ্রামের বাড়িতে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। ডাকাতরা দোকানে ঢুকে তাকে গুলি করে মালামাল লুট করে নিয়ে যায়। বর্তমানে স্থানীয় পুলিশ বিষয়টি খতিয়ে দেখছেন। দোষীদের খুঁজে বের করতে চেষ্টা চালাচ্ছেন।

বৃহস্পতিবার (১৬ জুন) আমেরিকার সময় দুপুরে আটলান্টা শহারের ডোরভিলের আত তাক্বওয়া মসজিদে জানাজা শেষে নিউটন কাউন্টি নামক একটি মুসলিম কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

 

কিউএনবি/অনিমা/১৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit