শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম
পরকীয়া ও অর্থ কেলেঙ্কারির অভিযোগে চাপে ফিফা প্রধান ইনফান্তিনো সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত দুর্গাপুরে ৪০ বোতল ভারতীয় মদসহ আটক ২ নোয়াখালীতে সিএনজিতে ১১ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ বড়পুকুরিয়া কয়লা খনি ঘিরে নতুন স্বপ্ন, আশার আলো দেখছে পার্বতীপুর নোয়াখালীতে ৯৭৯০ ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেপ্তার কাজের ঘণ্টা নয়, উৎপাদনশীলতাই হোক জাতীয় সমৃদ্ধির মাপকাঠি বিশ্বকাপে মেসিকে মেরে ফেলার ষড়যন্ত্র, বেরিয়ে এলো ভয়াবহ সব তথ্য পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড’ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক  

নরসিংদীতে মনোহরদীর ৩ ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ১৬৩ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর মনোহরদী উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র এবং বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন। পরাজিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। এটি অষ্টম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। (১৫ জুন) বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে জনগণের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

উপজেলার ৩টি ইউনিয়নের  ২৯টি কেন্দ্রে কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি বলে জানা গেছে।উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম আজাদ তাদেরকে বিজয়ী ঘোষণা করেন। ফলাফলে কৃষ্ণপুর ইউনিয়নে ৫১৪১ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন মাহবুবুর রহমান দুলাল (আনারস), তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক আকন্দ (নৌকা) পেয়েছেন ৩৪১১ ভোট। খিদিরপুর ইউনিয়নে কাউসার রশিদ বিপ্লব (অটোরিকশা) ২৯৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আনোয়ারুজ্জামান (টেলিফোন) পেয়েছেন ২৩৪৫ ভোট। চরমান্দালিয়া ইউনিয়নে ৩০৮১ বিজয়ী হয়েছেন (আনারস) প্রতীকের প্রার্থী আনিছ উদ্দিন শাহিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কাদির (নৌকা) পেয়েছেন ২৫০০ ভোট।

 

 

কিউএনবি/আয়শা/১৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit