শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ১১৪ Time View

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় স্পিনারদের বিপক্ষে নাস্তানাবুদ হয়েছিল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। দেশের মাটিতে আবার শ্রীলংকার পেসারদের তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। এবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জের চ্যালেঞ্জ। সেখানে কেমন হবে বাংলাদেশের ব্যাটিং ও বোলিং ডিপার্টমেন্ট? 

বাংলাদেশ সময় বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে হবে রাত ৮টায় গড়াবে প্রথম টেস্ট। আর তার আগেই ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন ব্যাটার ইয়াসির আলী রাব্বি।  এমআরআই রিপোর্টে লুম্বার স্পাইনে চোট ধরা পড়েছে তার, যা থেকে সেরে উঠতে কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহ লাগবে। অর্থাৎ উইন্ডিজ সফরের টেস্ট সিরিজে তাকে পাচ্ছে না বাংলাদেশ দল।

তার বদলে টেস্ট দলে ফিরেছেন এনামুল বিজয়। আট বছর পর ফিরলেও প্রথম টেস্টে দেখা যাবে না তাকে। কারণ তিনি এখনো বাংলাদেশেই অবস্থান করছেন।  আগামীকাল ১৭ জুন ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশে উড়ে যাবেন তিনি। এই সফর থেকে ছুটি নিয়েছেন শ্রীলংকা সিরিজে দুই সেঞ্চুরি হাঁকানো মুশফিকুর রহিম। হজব্রত পালনে ব্যস্ত থাকবেন তিনি।

ইনজুরির কারণে পেস ডিপার্টমেন্টও নড়বড়ে। সফরে নেই দলের অন্যতম সেরা দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। যে কারণে দলে যুক্ত হয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ইবাদত হোসেন ও খালেদ আহমেদের সঙ্গে পেস আক্রমণে দেখা যাবে তাকে।

প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হাসান শান্ত, মুমিনুল হক, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit