বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

গণ বিশ্ববিদ্যালয়ে `মৌসুমি ফল উৎসব`

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৫৬ Time View

ডেস্ক নিউজ : সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির ফল নিয়ে ‘মৌসুমি ফল উৎসব’ করেছে সাংবাদিক সমিতি(গবিসাস)। বুধবার (১৫ জুন) দুপুরে গবিসাস কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়। এই উৎসবে আম, জাম, লিচু, কাঠাল, ড্রাগন, লটকন, আনারস, করমচা, জামরুল, তাল, খেজুর, নাশপাতি, পেয়ারাসহ প্রায় ১৫ প্রজাতির ফলের সমাহার ছিল।

গবিসাসের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত উৎসবে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানরা অংশগ্রহণ করেন। তারা আয়োজনের প্রশংসা করে ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দেন।

আয়োজক সংগঠনের সভাপতি অনিক আহমেদ বলেন, ‘আজকের উৎসব সকলের মাঝে একটা পারিবারিক আবহ ফিরিয়ে এনেছে। বিভিন্ন বিভাগ বা অনুষদে এ ধরণের আয়োজন করা যেতে পারে। তবে দাবি থাকবে, প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতায় বিশাল আকারে এ আয়োজন করা। তাতে সকলেই অংশ নিতে পারবে।’

গবি রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ বলেন, ‘এটা খুবই সুন্দর আয়োজন। এই উৎসবের মাধ্যমে একসঙ্গে বিভিন্ন ধরণের ফলের স্বাদ পাওয়া যায়। নিয়মিত এই ধরণের আয়োজন হওয়া উচিত। আমরা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় থেকে বড় আকারে এমন আয়োজনের উদ্যোগ নিব।’

উৎসবে গবিসাসের সহ-সভাপতি মো. রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ, যুগ্ম সম্পাদক মো. আশিকুর রহমান, উপদেষ্টা মো. রকিবুল ইসলাম অয়নসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit