শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

‘সাকিব ১০ উইকেট নিলেই তো কাজটা সহজ হয়ে যায়’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১১৯ Time View

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ক্যারিবীয় সফরে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের টেস্ট জয়ে সহজ পথ বাতলে দিলেন জাতীয় দলে অনিয়মিত হয়ে যাওয়া তারকা ব্যাটসম্যান ইমরুল কায়েস। কায়েস বলেন, ওয়েস্ট ইন্ডিজে সবশেষ সফরে আমরা ভালো খেলিনি। এবার পেস আক্রমণ, স্পিন আক্রমণ মিলিয়ে ভালো একটা দল গেছে। আমি আশা করি, আমরা যেন ম্যাচ না হারি। জিততে না পারলেও অন্তত যেন ড্র করতে পারি। আশা করি ভালো কিছু হবে।

কায়েস আরও বলেন, সাকিব যদি দুই ইনিংসে ১০ উইকেট নিয়ে নেয়, তাহলে তো জয় পাওয়া কঠিন নয়। কাজটা অনেক সহজ হয়ে যায়। এছাড়া তাইজুলসহ যারা আছে সবারই সামর্থ্য আছে ১০ উইকেট নেওয়ার। আমার কাছে মনে হয় রোমাঞ্চকর ম্যাচ হবে। ২০১৯ সালের নভেম্বরে ভারত সফরে দুই টেস্ট (চার ইনিংসে ৬, ৬, ৪ ও ৫) বাজে পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েন কায়েস। 

প্রায় তিন বছরের মতো জাতীয় দলের বাইরে থাকা কায়েস বলেন, জাতীয় দল অনেক মিস করি। আসলে প্রায় তিন বছর হয়ে গেছে জাতীয় দলে খেলি না। জাতীয় দলে খেলা অনেক মিস করি। তিনি আরও বলেন, নিজের ফেরার ইচ্ছা আছে বলেই তো বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে জয়েন করেছি। নইলে তো বাসায় বাসে থাকতাম বা অন্য জায়গায় চলে যেতাম। ইচ্ছা আছে বিধায় চেষ্টা করে যাচ্ছি।

 

 

কিউএনবি/আয়শা/১৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit