শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

৬৫ লাখ টাকা করে অনুদান পেলেন শাকিব-অপু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১২৪ Time View

বিনোদন ডেস্ক : প্রতি বছরের মতো এবারও চলচ্চিত্রশিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দিচ্ছে সরকার। এবার ৬০, ৬৫, ৭০ ও ৭৫ লাখ করে মোট ১৯ জনকে সিনেমা নির্মাণের জন্য অনুদান দেওয়া হয়েছে। সিনেমা নির্মাণের জন্য ২০২১-২২ অর্থবছরের সরকারি অনুদানের তালিকা প্রকাশ করা হয়েছে।  বুধবার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে তালিকাটি প্রকাশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ বছর ১৯টি সিনেমাকে অনুদান প্রদান করা হয়েছে। যা গত বছর ছিল ২০টি।

এ বছর অনুদান পাওয়া সিনেমাগুলোর মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক দুটি এবং সাধারণ শাখায় রয়েছে ১৭টি। এবার সর্বোচ্চ ৭৫ লাখ টাকা অনুদান পেয়েছেন মাহজাবিন রেজা চৌধুরীর ‘১৯৬৯’; সিনেমাটি পরিচালনা করবেন অমিতাভ রেজা চৌধুরী। এর মধ্যে রয়েছে সুপারস্টার শাকিব খানের একটি সিনেমা। নাম ‘মায়া’। এই সিনেমার জন্য প্রযোজক শাকিব পাচ্ছেন ৬৫ লাখ টাকার অনুদান। এবারই প্রথম প্রযোজক হিসেবে অনুদান পেলেন তিনি।

‘মায়া’ সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। এর আগে হিমেলের পরিচালনায় ‘রাজকুমার’ নামে আরেকটি সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়েছেন শাকিব। সেটিও প্রযোজনা করছেন অভিনেতা নিজেই। ‘মায়া’র কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য ফেরারী ফরহাদের। শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসও সরকারি অনুদান পেয়েছেন। ‘লাল শাড়ি’ সিনেমার জন্য অপু বিশ্বাস পাচ্ছেন ৬৫ লাখ টাকা। এটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। এদিকে গত ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিবের দুটি সিনেমা। এগুলো হলো ‘বিদ্রোহী’ ও ‘গলুই’। আসন্ন ঈদেও নতুন সিনেমা নিয়ে হাজির হবেন এই তারকা।

 

 

কিউএনবি/আয়শা/১৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit