বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম

১১০ ঘণ্টা ৮০ ফুট গভীর কুয়ায় আটকে ছিল ছোট্ট রাহুল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার খেলতে খেলতে নিজের বাড়ির পেছনের একটি কুয়ায় পড়ে যায় ১১ বছর বয়সী ছোট্ট রাহুল। প্রায় ৮০ ফুট গভীর ওই কুয়া থেকে টানা ১১০ ঘণ্টার অভিযান শেষে মঙ্গলবার রাতে তাকে উদ্ধার করা হয়।

ভারতের ছত্তীসগঢ়ের মালখারোদা ব্লকের পিহরিদ গ্রামে শুক্রবার খেলতে খেলতে নিজের বাড়ির পেছনের ওই কুয়ায় পড়ে যায় রাহুল। এরপর তাকে বাঁচিয়ে রাখার জন্য অক্সিজেন সরবরাহের একটি পাইপলাইন তৈরি করে কুয়ার গভীরে পাঠানো হয়েছিল।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালে ওই শিশুর কোনও সাড়া না পাওয়ায় ভয় পেয়েছিলেন উদ্ধারকর্মীরা। তবে বেলা গড়ানোর পর খাবারের জন্য সঙ্কেত পাঠায় সে। এর পর সন্ধ্যায় তাকে উদ্ধার করা হয়।

ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল টুইট করে জানিয়েছেন, ‘সকলের প্রার্থনা এবং উদ্ধারকর্মীদের নিরলস প্রচেষ্টায় রাহুলকে নিরাপদে কুয়া থেকে বের করে আনা হয়েছে। সে যেন তাড়াতাড়ি সম্পূর্ণ ভাবে সুস্থ হয়ে ওঠে সেই কামনাই করি।’

কিউএনবি/অনিমা/১২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit