শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : এএফসি এশিয়ান কাপে মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। লাল-সবুজের জার্সিধারীদের ৪-১ গোলে হারিয়ে এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করেছে স্বাগতিকরা।

মঙ্গলবার (১৪ জুন) মালয়েশিয়ার বুকিত জলিল জাতীয় স্টেডিয়ামে বাছাইপর্বের এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

আগের ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে ২-১ গোলে হারলেও প্রশংসা কুড়িয়েছিল বাংলাদেশ। কারণ, ভয়-ডরহীনভাবে ওই ম্যাচ খেলে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল তারা। তবে এ ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে সুবিধা করতে পারেনি লাল-সবুজ জার্সিধারীরা।

খেলার ষষ্ঠ মিনিটে গোলপোস্ট মালয়েশিয়াকে গোল বঞ্চিত করলেও ১৫ মিনিটে পেনাল্টি খেয়ে বসে বাংলাদেশ। ফয়সালকে ফাউল করে বিপদ ডেকে আনেন বাংলাদেশের ডিফেন্ডার আতিকুর রহমান ফাহাদ।

তবে পেনাল্টি গোলে এগিয়ে যাওয়া মালয়েশিয়াকে সেটা ফিরিয়েও দিয়েছিল বাংলাদেশ। গোলটি হয় বিশ্বনাথের লম্বা থ্রো থেকে। প্রথমে রাকিবের হেড, পরে ইব্রাহিমের হেড। তখন স্কোর ১-১। এই স্কোরে বিরতিতে যেতে পারলে চাপে থাকতো মালয়েশিয়া। কিন্তু তা আর হয়নি। ৩৭ মিনিটে দ্বিতীয় গোল করে বসে স্বাগতিকরা।

এরপর দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আরও আগ্রাসী হয়ে ওঠে তারা। বিরতির পর খেলা শুরুর দ্বিতীয় মিনিটে গোলের ব্যবধান হয়ে যায় ৩-১। এরপর চলে মালয়েশিয়ার একক আধিপত্য। চতুর্থ গোলটি আসে ৭৩ মিনিটে। ৪-১ গোলে এগিয়ে যাওয়ার পর স্বাগতিকদের জয় নিশ্চিত হয়ে যায়। আর বড় ব্যবধানের হারের মধ্য দিয়ে লাল-সবুজ জার্সিধারীদের এশিয়ান কাপ মিশন শেষ হয়।

কিউএনবি/অনিমা/১৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit