শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

উম্বলডন দিয়েই ফিরতে প্রস্তুত সেরেনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১১০ Time View

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ এক বছর পর আবারও টেনিস কোর্টে ফিরতে প্রস্তুত সেরেনা উইলিয়ামস। চলতি বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন দিয়েই প্রতিযোগিতামূলক টেনিসে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন এই কৃষ্ণকলি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘দেখা হবে সেখানে।’

এক বছর আগে এই উম্বলডনের কোর্টেই ইনজুরিতে পড়েন ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনা। যে কারণে প্রথম রাউন্ড থেকেই মিশন শেষ করতে হয় উইলিয়ামস বোনদের অনুজকে।

এদিন সবুজ ঘাসের ওপর সাদা জুতা পরিহিত নিজের ছবি ইনস্টাগ্রামে আপলোড দেন সেরেনা। ছবির ক্যাপশনে মার্কিন এই তারকা লেখেন, ‘এসডব্লু এবং এসডব্লু১৯। এটি একটি তারিখ। ২০২২, সেখানে দেখা হবে।’

বর্তমানে র‌্যাংকিংয়ে বিশ্বের নিম্নতম ১ হাজার ২০৮তম স্থানে থাকা সেরেনা একক নাকি ডাবলসে খেলতে চান, সেটা অবশ্য নিশ্চিত করেননি।

দীর্ঘ দিনের ইনজুরির কারণে র‌্যাংকিং থেকে পেছনে পড়ে গেছেন ৪০ বছর বয়সী এই তারকা। তাই এখন ওয়াইল্ড কার্ডের প্রয়োজন আছে তার।

একক এবং ডাবলসের জন্য ওয়াইল্ড কার্ডের প্রাথমিক ব্যাচ ঘোষণা করা হবে বুধবার। ২০১৬ সাল পর্যন্ত উইম্বলডনে এককভাবে সাতটি শিরোপা জিতেছেন সেরেনা। তবে সন্তান জন্ম দেয়ার পর ২০১৮ এবং ২০১৯ সালের ফাইনালে খেললেও শিরোপা জিততে পারেননি।

উল্লেখ্য, লন্ডনে আগামী ২৭ জুন থেকে শুরু হচ্ছে এবারের উইম্বলডন। শেষ হবে ১০ জুলাই।

 

কিউএনবি/অনিমা/১৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit