শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

শচীন-দ্রাবিড়দের অবসর ভাতা দ্বিগুণ করল বিসিসিআই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১২৪ Time View

স্পোর্টস ডেস্ক : সাবেক তারকাদের অবসর ভাতা দ্বিগুণ করল ভারতীয় ক্রিকেট কাউন্সিল (বিসিসিআই)। আগামী পাঁচ বছরের জন্য রেকর্ড মূল্যে বিক্রি হলো আইপিএলের টিভিস্বত্ব। আইপিএল থেকে রেকর্ড আয়ের পরই সাবেকদের ভাতা দ্বিগুণ করার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। চলতি মাস থেকেই নতুন কাঠামো অনুযায়ী অবসর ভাতা পাবেন ভারতের সাবেক পুরুষ ও নারী ক্রিকেটার এবং আম্পায়াররা। 

আগে ভারতের সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটাররা মাসে ১৫ হাজার রুপি পেতেন, এখন তারা পাবেন ৩০ হাজার রুপি করে। সাবেক টেস্ট খেলোয়াড়রা আগে পেতেন ৩৭ হাজার ৫০০ রুপি। এখন পাবেন ৬০ হাজার রুপি৷ যাদের আগে অবসর ভাতা ছিল ৫০ হাজার রুপি, এখন তাদের দেওয়া হবে ৭০ হাজার রুপি করে। আগে যেসব নারী ক্রিকেটার ৩০ হাজার রুপি পেতেন তারা এখন ৫২ হাজার ৫০০ রুপি পাবেন। ২০০৩ সালের আগে অবসর নেওয়া প্রথম শ্রেণির ক্রিকেটাররা যারা এত দিন ২২ হাজার ৫০০ রুপি পেয়েছেন, এখন তারা পাবেন ৪৫ হাজার  রুপি। 

অবসর ভাতা বাড়ানোর ঘোষণা দিয়ে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেছেন, সাবেক ক্রিকেটার ও আম্পায়ারদের পেনশন বাড়ানোর ঘোষণা দিতে পেরে আমি খুবই আনন্দিত। প্রায় ৯০০ মানুষ এর সুবিধা পাবেন। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশ মানুষ প্রায় ১০০ শতাংশ বাড়তি পেনশন পাবেন। এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেন, আমাদের সাবেক ক্রিকেটার, আম্পায়াররা যেন আর্থিক দিক থেকে ভালো থাকেন, সেই বিষয়ে খেয়াল রাখা জরুরি। তারাই আমাদের লাইফলাইন এবং বোর্ড হিসেবে তাদের খেলোয়াড়ি জীবনের পর যত্ন নেওয়া আমাদের দায়িত্ব।

 

 

কিউএনবি/আয়শা/১৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit