শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

টেস্ট ইতিহাসে যেখানে অ্যান্ডারসনই একমাত্র পেসার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের চেয়ে ১৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা কিউইদের প্রথম ওভারেই ধাক্কা দেন জিমি। ওভারের পঞ্চম বলে দারুণ এক ইনসুইং বলে টম ল্যাথামকে বোল্ড করেন তিনি। আর এর মধ্যদিয়েই টেস্ট ক্রিকেটে ৬৫০ উইকেট হয়ে গেছে এই অভিজ্ঞ পেসারের।

টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় অ্যান্ডারসনের সামনে আছেন কেবল দুই স্পিনার। আর তারা হলেন মুত্তিয়া মুরালিধরন ও অজি কিংবদন্তি শেন ওয়ার্ন। ১৩৩ টেস্টে ৮০০ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন লঙ্কান কিংবদন্তি মুরালি। আর ১৪৫ টেস্টে ওয়ার্নের শিকার ৭০৮ উইকেট। পেসারদের মধ্যে অ্যান্ডারসনের পরেই আছেন সাবেক অজি তারকা গ্লেন ম্যাকগ্রা। ১২৪ টেস্টে ম্যাকগ্রার শিকার ৫৬৩ উইকেট। আরেক ইংলিশ তারকা স্টুয়ার্ট ব্রড ৫৪৩ উইকেট নিয়ে এখনো খেলছেন।

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে জো রুট ও ওলি পোপের দুর্দান্ত সেঞ্চুরির পরও লিড নিতে পারেনি স্বাগতিক ইংল্যান্ড। ১৪ রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংস শেষ করেছে তারা। নিউজিল্যান্ডের করা ৫৫৩ রানের জবাবে চতুর্থ দিন মধ্যাহ্ন বিরতির আগেই ৫৩৯ রানে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস। ৪৭৩ রানে ৫ উইকেট নিয়ে চতুর্থ দিন শুরু করে দিনের শুরুতে ইংল্যান্ড হারায় জো রুটকে। ট্রেন্ট বোল্টের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন রুট। মাঠ ছাড়ার আগে বার ব্যাট থেকে ১৭৬ রান।

দলীয় ৫১৬ রানে রুটের বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙ্গে পরে ইংল্যান্ডের ইনিংস। কিউই বোলারদের সমানে একেবারেই থিতু হওয়া সম্ভব হয়নি আর কোনো ইংলিশ ব্যাটারের পক্ষে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ৪৪ রান।  

কিউএনবি/আয়শা/১৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit