শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

চেকদের হারিয়ে স্পেনের টানা দুই

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১০৯ Time View

স্পোর্টস ডেস্ক : এবারের নেশন্স লিগে দ্বিতীয় জয়ের দেখা পেল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। আসরের প্রথম দুই ম্যাচেই ড্র করা স্পেন টানা দুই ম্যাচ জয়ের হাসি হাসল। ম্যাচ জুড়ে খুব বেশি সুযোগ তৈরি করতে না পারলেও দরকারি দুটি গোল করে জয় নিয়ে মাঠ ছেড়েছে স্প্যানিশরা। রোববার রাতে ‘এ’ লিগের দুই নাম্বার গ্রুপের ম্যাচে মালাগার মাঠে চেক রিপাবলিককে ২-০ ব্যবধানে হারিয়েছে স্পেন। গোল দুটি করেছেন কারলোস সোলার ও পাবলো সারাবিয়া। এর আগের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে এই সারাবিয়ার একমাত্র গোলে জিতেছিল স্পেন।

আগের ম্যাচে সুইজারল্যান্ডকে হারানোয় এ ম্যাচে সেরা আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে স্পেন। তবে আক্রমণ ভাগের বিবর্ণ রূপ বদলেনি আজও। দুটি গোল পেলেও মোরাতা-আসেনসিওরা ছিলেন নিষ্প্রভ। প্রথমার্ধে বল দখলে এগিয়ে থেকে মাত্র চারটি শট নেয় স্পেন। যার লক্ষ্যে থাকে একটি। দ্বিতীয়ার্ধেও এর ব্যতিক্রম ছিলনা। আক্রমণে উঠেই খেই হারিয়েছে লুইস এনরিকের দল।

তাই এই অর্ধে একটির বেশি গোল করতে পারেনি। ম্যাচের ২৪ মিনিটে মার্কো আসেনসিওর অ্যাসিস্টে গোল করেন কারলোস সোলার। প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি, চেকরাও পারেনি ম্যাচে ফিরতে। দ্বিতীয়ার্ধে বদলি নামা পাবলো সারাবিয়ার গোলে জয় নিশ্চিত হয় স্প্যানিশদের। চার ম্যাচে দুই ড্র ও দুই জয়ে আট পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে স্পেন। চার পয়েন্ট নিয়ে তিনে চেল রিপাবলিক। চার ম্যাচের দুটিতে জয় এবং এক জয় ও হারে ৭ পয়েন্টে দুইয়ে পর্তুগাল। চার ম্যাচে এক জয় ও তিন হারে তিন পয়েন্ট নিয়ে তলানিতে সুইজারল্যান্ড।

 

 

কিউএনবি/আয়শা/১৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit