শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

ঘরের মাঠে টানা দুই ম্যাচ হারল ভারত

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১২৩ Time View

স্পোর্টস ডেস্ক  : ঘরের মাঠেই নাজেহাল অবস্থা ভারতের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দিল্লিতে রেকর্ড ২১১ রান করেও হার এড়াতে পারেনি স্বাগতিক ভারত। 

দিল্লিতে ৭ উইকেটে হেরে যাওয়া ভারত রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচেও হার এড়াতে পারেনি। এদিন কটকের বারাবতী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান করে ভারত। 

টার্গেট তাড়া করতে নেমে ২৯ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ উইকেটে হেনরিক্লেসেনকে সঙ্গে নিয়ে ৪১ বলে ৬৪ রানের জুটি গড়েন অধিনায়ক টিম্বা বাভুমা। দলীয় ৯৩ রানে ৩০ বলে ৩৫ রান করে ফেরেন বাভুমা। 

এরপর ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে ৫১ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান হেনরিক্লেসেন। জয়ের জন্য শেষ দিকে ১৮ বলে প্রয়োজন ছিল মাত্র ৫ রান। খেলার এমন অবস্থায় ৪৬ বলে ৭টি চার আর ৫টি ছক্কায় ৮১ রান করে ফেরেন এই তারকা ব্যাটসম্যান।

এরপর কাগিসো রাবাদাকে সঙ্গে নিয়ে ১০ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ডেভিড মিলার।

কিউএনবি/অনিমা/১২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit