মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

ভোলাহাটে ধর্ষণ চেষ্টা মামলার স্বাক্ষীদেরনামে মিথ্যা মামলা

আলি হায়দার (রুমান) ভোলাহাটে(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১৫১ Time View

আলি হায়দার (রুমান) ভোলাহাটে(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : ভোলাহাটে ধর্ষণ চেষ্টা মামলার স্বাক্ষীদের নামে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি ও বাদিনীকে মামলা তুলে নেয়ার হুমকিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভুগি পরিবার।১২ জুন রবিবার বেলা ১২ টার দিকেতাঁর নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে ধষর্ণ চেষ্টা মামলার বাদিনী ভোলাহাট উপজেলার চরধরমপুর গ্রামের মোঃ আব্দুল কাদেরের মেয়ে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদরের হুজরাপুর গ্রামের মৃতঃ মইনুল ইসলামের ছেলে মোঃ রুনু ইসলাম ঠিকাদারের কাজে মহানন্দা নদীর পাড় বাঁধতে আসলে তাঁর সাথে পরিচয় হয়। পরিচয় হওয়ার সূত্র ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলতে থাকে। একপর্যায়ে আমাকে আপত্তিজনক প্রস্তাব দেয়ায় আমাদের দূরত্বের সৃষ্টি হয়।

তিনি আরো বলেন, ১৪ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের তেতুলতলা এলাকায় রহনপুর থেকে বাড়ি আসার পথেআমাকে ভালো ভাবে ডেকে ঠিকাদার মোঃ রুনু ইসলাম ধর্ষণ চেষ্টা করে। এসময় আমি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এসময় মোঃ রুনু ইসলাম পালিয়ে যায়। এ ঘটনায় ভোলাহাট থানা মামলা না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দিলে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে একটি মামলা দায়ের করি। তদন্ত প্রতিবেদনে আসামির বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত-২০০৩) আইনের ৯(৪)(খ) ধারায় অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হয়।

তিনি লিখিত বক্তব্য আরো বলেন, এ মামলায় আসামী মোঃ রুনু ইসলাম বিজ্ঞ আদালত থেকে ২৭ মার্চ জামিন নেয়ার পরে তাঁর বিরুদ্ধে মামলা করায় আমার উপর মারমুখি হয়ে বিভিন্ন ক্ষতি করবে বলে ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করেন। এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ২৮ মার্চ একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি বলেন,আমার মামলাটি তুলতে বাধ্য করতে না পারায় আমার পরিবার, মামলার তদন্ত প্রতিবেদনকারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও স্বাক্ষীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে।মামলার ২ জন স্বাক্ষী আমার অসুস্থ্য বাবাকে মারপিটের অভিযোগ তুলে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ কেসের সীল মারা চিকিৎসাপত্র নিয়ে ভোলাহাট থানায় মিথ্যা জিডি করেন।

পুলিশ মিথ্যা জিডিকে প্রসিকিউসন মামলা দায়ের করে।আমি অসহায় মেয়ে আমার বাবা অসুস্থ্য। আমি উর্ধ্বতন কর্তৃপক্ষেরে হস্তক্ষেপ কামনা করছি। মামলার সাথে জড়িত তদন্ত প্রতিবেদনকারী, স্বাক্ষী ও আমার পরিবারের উপর আকবর খান সোহেলের দায়ের করা মিথ্যা মামলা সঠিক তদন্ত ও ধর্ষণ চেষ্টা মামলার সুবিচারের দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাক্ষী ও ভুক্তভূগী পরিবারের সদস্যরা।

কিউএনবি/অনিমা/১২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit