বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

ইউক্রেনের ৩ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি রাশিয়ার

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুন, ২০২২
  • ১৬৪ Time View

ডেস্কনিউজঃ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার ইউক্রেনের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, তাদের সামরিক বাহিনী মিকোলায়েভে দুটি মিগ-২৯ বিমান এবং খারকিভ অঞ্চলে একটি সু-২৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে এ ব্যাপারে ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশে রুশ হামলার আগে যুক্তরাষ্ট্রের সতর্কবাণী ‘শুনতে চাননি’।

বাইডেন লস অ্যাঞ্জেলেসে একটি তহবিল সংগ্রহের সংবর্ধনা অনুষ্ঠানে রুশ হামলার আশঙ্কা সম্পর্কে তার পূর্ব সতর্কতার কথা উল্লেখ করে বলেন, ‘আমি জানি, অনেকেই ভেবেছিল আমি অতিরঞ্জিত করে বলছি। কিন্তু আমি জানতাম যে আমাদের কাছে মূল্যায়নের জন্য ডেটা আছে।’ তিনি বলেন , রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সীমান্তে যেতে চলেছেন এবং এতে কোনো সন্দেহ নেই বলে সতর্ক করা হলেও অনেকের মতো জেলেনস্কি এটি শুনতে চাননি। খবর এএফপি’র।

২৪ ফেব্রুয়ারি পুতিন দেশটির বিরুদ্ধে ‘বিশেষ অভিযান’ ঘোষণা করার আগে, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়ার প্রস্তুতি নিয়ে সতর্কতা বাড়াতে শুরু করে। সতর্কতাগুলো অবিশ্বাসের সাথে দেখা হয়েছিল এবং এমনকি কিছু ইউরোপীয় মিত্রদের কাছ থেকে এর তীর্যক সমালোচনাও হয়, তারা ওই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে খুব শঙ্কাবাদী বলে মনে করেছিল।

সূত্র : রয়টার্স ও এএফপি

কিউএনবি/বিপুল/১১.০৬.২০২২/ রাত ১০.৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit