বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম

দুর্গাপুরে স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুন, ২০২২
  • ১১৩ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতা, সিএইচসিপি, এএইচএস ও সাংবাদিকদের অংশগ্রহনে ‘‘ম্যালেরিয়া, কালাজ¦র, ডেঙ্গু, ফাইলেরিয়া, চিকনগুনিয়া, যক্ষা, কোভিড-১৯ এর উপর সচেতনতা মুলক দিনব্যাপি এক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ শ্রীকান্ত কর্মকার। অন্যান্যের মধ্যে আলোচনা করেন, দুর্গাপুর প্রেসক্লাব‘র সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, স্যানেটারী ইন্সস্পেক্টর মোঃ আলী আকবর, সাংবাদিক ধ্রুব সরকার, ওয়ালী হাসান কলি, স্বাস্থ্য পরিদর্শক ও ইনচার্জ সুব্রত চক্রবর্তী প্রমুখ।

প্রধান আলোচক বলেন, বর্তমান সরকার উক্ত রোগ নির্মুলে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদের সমাজ থেকে এসব রোগ নির্মল করতে সবচেয়ে বেশি দরকার সামাজিক সচেতনতা। এসব রোগ বিষয়ে আমরা যদি সচেতন হই তাহলে কোন রোগীই আক্রান্ত ওই সকল রোগে হবেনা। এ বিষয়ে নিজ নিজ অবস্থঅন থেকে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

কিউএনবি/অনিমা/১১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit