শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
পরকীয়া ও অর্থ কেলেঙ্কারির অভিযোগে চাপে ফিফা প্রধান ইনফান্তিনো সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত দুর্গাপুরে ৪০ বোতল ভারতীয় মদসহ আটক ২ নোয়াখালীতে সিএনজিতে ১১ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ বড়পুকুরিয়া কয়লা খনি ঘিরে নতুন স্বপ্ন, আশার আলো দেখছে পার্বতীপুর নোয়াখালীতে ৯৭৯০ ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেপ্তার কাজের ঘণ্টা নয়, উৎপাদনশীলতাই হোক জাতীয় সমৃদ্ধির মাপকাঠি বিশ্বকাপে মেসিকে মেরে ফেলার ষড়যন্ত্র, বেরিয়ে এলো ভয়াবহ সব তথ্য পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড’ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক  

মাধবদীতে মিষ্টির ঠুঙ্গায় ঠকছে সাধারণ মানুষ 

মোঃ সালাহউদ্দিন আহমেদ, নরসিংদী
  • Update Time : শনিবার, ১১ জুন, ২০২২
  • ২৮৪ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ, নরসিংদী : নরসিংদী সদর উপজেলার মাধবদী বাজারে কিছু অসাধু ব্যবসায়ী বেশী লাভের আশায় অতিরিক্ত ওজনের কার্টুনে মিষ্টি বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। বেশি ওজনের কার্টুনে মিষ্টি বিক্রি করার ফলে ক্রেতা তার নায্য পরিমাণ থেকে বঞ্চিত হচ্ছে। এতে অতিরিক্ত পরিমাণে মুনাফা করছে মিষ্টি ব্যবসায়ীগণ। গতকাল ১০ জুন মাধবদী বাজারের বিভিন্ন মিষ্টির দোকানে গিয়ে দেখা যায় ব্যবসায়ীরা প্রায় ২২০ থেকে ২৪০ গ্রাম ওজনের কার্টুনে মিষ্টি বিক্রি করছেন। এছাড়াও তাদের দোকানে ১৭০ গ্রাম, ১৪০ গ্রামসহ নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের নামে মাত্র ৬০ গ্রাম বা ৬৭ গ্রাম ওজনের কার্টুন রয়েছে। নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের নামে ৬০ গ্রাম বা ৬৭ গ্রাম ওজনের কার্টুনগুলো শুধুমাত্র আইনী জটিলতা থেকে বাঁচার জন্য সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীগণ। এই কার্টুনে তারা মিষ্টি বিক্রি করছেনা। 

মাধবদী বাজারের দীপা সুইটমিট, পিপাসা সুইটমিট, জলখাবার সুইটমিট, মুসলিম সুইটমিটসহ বেশ কিছু দোকানদার ক্রেতাদের সাথে এমন প্রতারণা করছে। এবিষয়ে দীপা সুইটমিটের মালিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, কাস্টমারের কাছে ৮০ গ্রাম কার্টুনে মিষ্টি নিলে ২২০ টাকা কেজি ও ২২০ গ্রাম ওজনের কার্টুনে মিষ্টি নিলে ১৬০ টাকা কেজি বলেই বিক্রি করি। দোকানদারের কাছে ৮০ গ্রাম ওজনের কার্টুন দেখতে চাইলে তিনি তার দোকানে নেই বলে জানান। তারপর দোকানদার আর কোনো সঠিক উত্তর দিতে পারেনি।

এবিষয়ে পিপাসা সুইটমিটের মালিক বলেন সুইটমিট সমিতির পক্ষ থেকে ৫০ গ্রাম ওজনের কার্টুন দিয়ে মিষ্টি বিক্রি করতে বলা হলেও কিছিু কিছু দোকানদার বেশি ওজনের কার্টুন দিয়ে মিষ্টি বিক্রি করায় আমিও করি। আজ থেকে আমি আর বেশি ওজনের কার্টুন দিয়ে মিষ্টি বিক্রি করব না।এবিষয়ে সুইটমিট সমিতির সাধারন সম্পাদক চন্দন কুমার সাহা বলেন দোকানদারদের সঠিক ওজনের কার্টুন দিয়ে মিষ্টি বিক্রি করার কথা হলেও তারা আমাদের কথা শুনে না। তারা বেশি ওজনের কার্টুন দিয়েই মিষ্টি বিক্রি করছে। মাধবদী বাজার মার্চেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন বলেন এরকম হয়ে থাকলে আপনারা অবশ্যই নিউজ করেন।

কিউএনবি/অনিমা/১১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit