শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

ঢাবির ‘ঘ’ ইউনিটে আসনপ্রতি লড়বেন ৫৮ শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শনিবার। বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলবে এ পরীক্ষা।

এবার ‘ঘ’ ইউনিটে এক হাজার ৩৩৬টি আসনের বিপরীতে মোট আবেদনকারীর সংখ্যা ৭৮ হাজার ২৯ জন। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছেন ৫৮ জন শিক্ষার্থী।

পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধায় ঢাকাসহ মোট আটটি বিভাগীয় শহরে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকার বাইরের কেন্দ্রগুলো হলো—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), বরিশাল বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর)।

ঢাবির ‘ঘ’ ইউনিটে কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ, বিজ্ঞান অনুষদ (অন্তর্ভুক্ত বিষয় : গণিত ও পরিসংখ্যান বিভাগ), জীব বিজ্ঞান অনুষদ (অন্তর্ভুক্ত বিষয় : মনোবিজ্ঞান বিভাগ), আইন অনুষদ, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ এবং আধুনিক ভাষা ইনস্টিটিউট ইত্যাদি অন্তর্ভুক্ত।

‘ঘ’ ইউনিটের ক্ষেত্রে বহুনির্বাচনি ও লিখিত অংশের জন্য যথাক্রমে ৬০ ও ৪০ নম্বর ধরা হয়েছে। তবে ‘খ’ ইউনিটের লিখিত অংশে সাধারণ জ্ঞান না থাকলেও এ ইউনিটের লিখিত অংশে সাধারণ জ্ঞান থেকেও প্রশ্ন থাকবে। বহুনির্বাচনি পরীক্ষায় বাংলায় ন্যূনতম ৬ নম্বর, ইংরেজিতে ন্যূনতম ৬ নম্বর, সাধারণ জ্ঞানে ন্যূনতম ১২ নম্বর পেলে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে। বহুনির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে প্রাপ্ত নম্বরের ক্রম অনুযায়ী প্রত্যেক গ্রুপের (বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখা) মোট আসন সংখ্যার কমপক্ষে পাঁচ গুণ লিখিত উত্তরপত্র মূল্যায়ন করা হবে। লিখিত পরীক্ষার অংশে ন্যূনতম ১২ নম্বর পেতে হবে। বহুনির্বাচনি ও লিখিত উভয় পরীক্ষা মিলিয়ে সর্বমোট পাস নম্বর ৪০।

কিউএনবি/অনিমা/১১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit