সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
খালি পায়ে বিশ্বকাপ মাতালেন শাকিরা ফুলবাড়ীতে ১৫ কোটি টাকার হাঁড়িভাঙা আম বেচাকেনার সম্ভাবনা॥ ফুলবাড়ী রেলস্টেশন সংলগ্ন মোবারকপুর রেলগেটে গেটম্যান না থাকায় ৩ বছরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেছে পাঁচজন মোটরসাইকেল আরোহীর॥ আলোকিত লালমনিরহাট, মাদক, জুয়া ও বাল্যবিবাহের বিরুদ্ধে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত শিশুকে শ্লীলতাহানির অভিযোগে অটোরিকশা চালকের পুরুষাঙ্গে মরিচের গুড়া  দিল জনতা চট্টগ্রামে বন্যায় ৬১৪ গ্রামীণ সড়ক ও ১৮০ ব্রিজ-কালভার্ট ক্ষতিগ্রস্ত হজযাত্রীদের সংরক্ষিত আবাসন ১ শতাংশ বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর সোনম ওয়াংচুকের সমর্থনে অনশনে বসার ঘোষণা রাখি সাওয়ান্তের মেসির সঙ্গে ‘প্রতারণা’ করেছে আর্জেন্টিনা আশুলিয়ায় বড় পর্দায় খেলা দেখানোর আয়োজনে উৎফুল্ল নেতাকর্মীরা

দেশের বেশিরভাগ জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুন, ২০২২
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : রাজধানীসহ দেশের অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। 

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এ অবস্থায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

আগামী ৪৮ ঘণ্টা (২ দিন) বজ্র অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবনতা বৃদ্ধি পেতে পারে। বর্ধিত ৫ দিনে বজ্র অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

কিউএনবি/অনিমা/১১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit