বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
পুতিনের তেল নাকি ট্রাম্পের ছাড়—কোন দিকে ঝুঁকবে ভারত? বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৯ম পে-স্কেল বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নের দাবীতে শ্রমিক ও কর্মচারীদের বিক্ষোভ॥ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সীমান্তে অভিযান চালিয়ে ০২টি বিদেশী ওয়ান শুটার গান এবং ০৪ রাউন্ড গুলি ও ব্যাপক পরিমাণ মাদক উদ্ধার॥ অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড আগামীর বাংলাদেশ চলবে জনগণের ভোটের রায়ে: তারেক রহমান ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’ হাদি হত্যা মামলা, পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট বিমানের সেই এমডি শফিকুরের নিয়োগ বাতিল মৌলভীবাজারের বড়লেখায় অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

‘টাকাসহ পি কে হালদারকে ফেরত দেবে ভারত’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ১২৫ Time View

ডেস্কনিউজঃ টাকাসহ পি কে হালদারকে ভারত ফেরত দেবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শুক্রবার (১০ জুন) বিকেলে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ভারতের সঙ্গে কথা হয়েছে, তারা পি কে হালদার ও তার অর্থ, দুটোই ফেরত দেবে। এ ছাড়া যারা অন্যান্য দেশ টাকা পাচার করেছেন, সেই টাকা ফেরত আনা হবে বলে জানান তিনি।

মুস্তফা কামাল বলেন, টাকা পাচার হয় না এটা আমি কখনো বলিনি। কিন্তু কোনো তথ্য না দিয়ে বলা ঠিক না। পাচারের সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে আমাদের কাছে তথ্য আছে। অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে এবং অনেকে জেলেও রয়েছে।

তিনি বলেন, টাকার একটা ধর্ম আছে, সে যেখানে বেশি সুখ, বিলাস পায় সেখানে চলে যায়।

উল্লেখ্য, হাজার কোটি টাকা আত্মসাৎ করে ভারতে পালিয়ে থাকা পি কে হালদারকে গত ১৪ মে পশ্চিমবঙ্গ গ্রেপ্তার করে দেশটির গোয়েন্দা সংস্থা ইডি।

এর আগে অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পি কে হালদার ও তার সহযোগীদের বিরুদ্ধে ৩৪টি মামলা করেছে দুদক। আসামিদের মধ্যে ১৩ জনকে ইতোমধ্যেই গ্রেপ্তার ও রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

কিউএনবি /বিপুল/ ১০.০৬.২০২২/ রাত ৯.৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit