শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম

ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বে ৬২ শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ১৬৮ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার (১০ জুন) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত (দেড় ঘণ্টা) এই পরীক্ষা চলবে। এবার ‘ক’ ইউনিটে ১ হাজার ৮৫১ আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ১৫ হাজার ৭১২ জন। সেই হিসাবে প্রতি আসনে লড়বেন ৬২ শিক্ষার্থী।

আসনপ্রতি প্রতিযোগিতার দিক থেকে ‘ক’ ইউনিট হবে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এর আগে ৩ জুন ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়। ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের আসনসংখ্যা ৬ হাজার ৩৫। ভর্তি পরীক্ষায় অংশ নিতে অনলাইনে আবেদন করেছেন প্রায় ২ লাখ ৯০ হাজার ৩৪৮ শিক্ষার্থী। প্রতি আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৮ জন।  

 

 

কিউএনবি/আয়শা/১০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit