রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

দাম বাড়বে গাড়ির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১৯২ Time View

ডেস্ক নিউজ : ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে গাড়ির সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। এতে করে এবার গাড়ির দাম অনেকটা বাড়তে পারে। বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় সংসদে ২০২২-’২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উত্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে ২০০১ সিসি থেকে ৩০০০ সিসি পর্যন্ত গাড়ির সম্পূরক শুল্ক ২০০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫০ শতাংশ করা হয়েছে। ৩০০১ সিসি থেকে ৪০০০ সিসি পর্যন্ত গাড়ির সম্পূরক শুল্ক ৩৫০ শতাংশ থেকে ৫০০ শতাংশ করা হয়েছে। তবে ৪০০০ সিসি এর ঊর্ধ্বের গাড়ির সম্পূরক শুল্ক আগের মতোই অর্থাৎ ৫০০ শতাংশই রাখা হয়েছে।

দেশে এনে যেসব গাড়ি সংযোজন করা হয় বাড়তে পারে সেসব গাড়ির দামও। এসব সংযোজিত ২০০১ সিসি থেকে ৩০০০ সিসি পর্যন্ত গাড়ির সম্পূরক শুল্ক ১০০ থেকে বাড়িয়ে ১৫০ শতাংশ করা হয়েছে। ৩০০১ সিসি থেকে ৪০০০ সিসি পর্যন্ত গাড়ির সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে ৫০ শতাংশ। আগের ৩০০ শতাংশ থেকে এটি বেড়ে হয়েছে ৩৫০ শতাংশ। ৪০০০ সিসি এর ঊর্ধ্বে এ ধরনের গাড়ির সম্পূরক শুল্কও বাড়ানো হয়েছে ১৫০ শতাংশ। এ ক্ষেত্রে সম্পূরক শুল্ক ৩৫০ থেকে ৫০০ শতাংশ করা হয়েছে।

হাইব্রিড গাড়ির সম্পূরক শুল্কও বেড়েছে। এর মধ্যে ২০০১ সিসি থেকে ২৫০০ সিসি পর্যন্ত হাইব্রিড গাড়ির শুল্ক ৪৫ থেকে ৬০ শতাংশ করা হয়েছে। ২৫০১ সিসি থেকে ৩০০০ সিসি পর্যন্ত গাড়ির সম্পূরক শুল্ক ৬০ থেকে বেড়ে হয়েছে ১০০ শতাংশ। ৩০০১ সিসি থেকে ৪০০০ সিসি পর্যন্ত গাড়ির সম্পূরক শুল্ক ১০০ থেকে ১৫০ শতাংশ হয়েছে। ৪০০০ সিসির ঊর্ধ্বের হাইব্রিড গাড়ির সম্পূরক শুল্ক ৩০০ থেকে ৩৫০ শতাংশ হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit