রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

স্টার্কের ২২ বলেই শেষ বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৭ Time View

স্পোর্টস ডেস্ক : ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে সিরিজের প্রথম টেস্টে জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মিচেল স্টার্কের গতির শিকার হয়ে ৬৪ রানেই অলআউট টাইগাররা।  ইনিংসের প্রথম বলেই উইকেট শিকার করেন স্টার্ক। এরপর মাত্র ২২ বলের মধ্যে আরও চার উইকেট শিকার করেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার।

স্টার্কের দাপটে দ্বিতীয় সেশনের শুরুতেই ৬৪ রানে অলআউট বাংলাদেশ। প্রথম টেস্টে ব্যাটিংয়ে যেভাবে দাপট দেখিয়েছিল বাংলাদেশ আজ দ্বিতীয় টেস্টের প্রথম দিনে টাইগারদের কুপোকাত করে দিলেন মিচেল স্টার্ক। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। প্রথম টেস্টে ডারউইনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

এবার অবশ্য নতুন বল হাতে পেসারদের আক্রমণে এনে শুরুতেই বাজিমাত করলেন কামিন্স। প্রথম বলেই সাদমান ইসলামকে ফেরান স্টার্ক। টেস্টে কোনও ইনিংসের প্রথম বলেই উইকেট নেওয়ার ক্ষেত্রে এদিন নতুন নজির গড়লেন তিনি। ক্যারিয়ারে এ নিয়ে চতুর্থবার টেস্টের প্রথম বলেই উইকেট পেলেন তিনি। এর আগে ২০১৬ সালে শ্রীলংকা, ২০২১ সালে ইংল্যান্ড এবং ২০২৪ সালে ভারতের বিপক্ষে ইনিংসের প্রথম বলেই উইকেট নিয়েছিলেন তিনি।

এই কৃতিত্ব অর্জন করা প্রথম বোলার হলেন স্টার্ক। এরপরও থামেননি অজি পেসার। পরের ওভারেই তানজিদ হাসানকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে এলবিডব্লিউ করে ফেরান পরের ধাপে।

এরপর মোমিনুল হক এবং লিটন দাসও শিকার হন স্টার্কের। মাত্র ১২ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে বাংলাদেশ। মাত্র ২২ বলে পাঁচ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম পাঁচ উইকেট নেওয়ার তালিকায় পঞ্চম স্থানে উঠে এলেন স্টার্ক।

তবে এই তালিকায় সবার উপরে রয়েছেন স্টার্কই। ২০২৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১৫ বলে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। স্টুয়ার্ট ব্রড ও স্কট বোল্যান্ড ১৯ বলে এবং শেন ওয়াটসন ২১ বলে পাঁচ উইকেট নিয়ে এই তালিকায় নাম লিখিয়েছেন।

পাঁচ নম্বর উইকেটটি নেওয়ার সঙ্গে আরও একটি বড় রেকর্ড গড়েছেন স্টার্ক। টেস্টে তার উইকেট সংখ্যা পৌঁছে গেল ৪৪০-এ। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ডেল স্টেইনের ৪৩৯ উইকেটের রেকর্ড পেরিয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় দশম স্থানে উঠে এলেন তিনি।

তবে স্টার্কের তাণ্ডবের পর বাংলাদেশের ইনিংসকে সাময়িকভাবে সামাল দেন মেহেদি হাসান মিরাজ এবং হাসান মাহমুদ। সপ্তম উইকেটে তারা ২৩ রান যোগ করেন। যদিও তারাও বেশিক্ষণ টেকেননি।

স্টার্ক মাত্র ১২ রান দিয়ে ছয়টি উইকেট নেন। অধিনায়ক প্যাট কামিন্স তিনটি এবং হ্যাজলউড একটি উইকেট নেন। এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। প্রথম দিনের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৬৫ রান। স্বাগতিকরা ১০১ রানে এগিয়ে।

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৬,/রাত ১২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit