শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম
লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু ‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’ মির্জা ফখরুলের নামে ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল বিরোধী দল কি শিক্ষার্থীদের হত্যা করে লাশের রাজনীতি করতে চায়: রাশেদ খাঁন দেশের অর্থনীতিকে অগ্রসর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: অর্থমন্ত্রী অবসর ভেঙে বিশ্বকাপে ফিরতে চান সুয়ারেজ হরমুজ প্রণালি নিয়ে ইরান যা করছে তা চুক্তিতে নেই: ট্রাম্প এত এত রসগোল্লা খায়, তবু মোটা হয় না: জয়াকে নিয়ে প্রসেনজিৎ ভারতের মাটির নিচে ‘স্বর্ণের পাহাড়’, তবুও কেন আমদানিতেই ভরসা? রাজা নয়, স্বপ্ন আর অলঙ্কারই যথেষ্ট, অপুর স্ট্যাটাসে নতুন বার্তা

আখাউড়ায় কৃষকদের বিভিন্ন দিক নিয়ে রোভিং সেমিনার অনুষ্ঠিত

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১০৬ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে অর্ধ শতাধিক কৃষক অংশ নেয়। এতে সভাপতিত্ব করেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানা বেগম।এসময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন কসবা উপজেলার কৃষি অফিসার হাজেরা বেগম, আখাউড়া উপজেলা সহকারী সম্প্রসারণ কর্মকর্তা এটিএম আব্দুল কাইয়ুম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ বিল্লাল খান প্রমুখ। 

সেমিনারে বজ্রপাত, ঘুর্ণিঝড়, জলবায়ূ, আবহাওয়া ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় এবং কৃষকদের মাঠে কাজ করার সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। এছাড়াও সরিষা চাষে উদ্বুদ্ধ করা হয়। জমিতে ২৮ ও ২৯ ধানের পরিবর্তে ব্রি/৮৮ এবং ৮৯ চাষ করার বিষয়ে পরামর্শ দেওয়া হয়। অধিক ফলনের জন্য সঠিক মাত্রায় সঠিক পরিমাণে সার ব্যবহার এবং যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এসময় আরও উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা জিয়াউর রহমান প্রমুখ।

কিউএনবি/অনিমা/০৯.০৬.২০২২/সকাল ১০.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit