বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

এত এত রসগোল্লা খায়, তবু মোটা হয় না: জয়াকে নিয়ে প্রসেনজিৎ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৬৯ Time View

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয় ও গ্ল্যামারে সমার্থক। বড়পর্দায় তার মুগ্ধকর উপস্থিতির পাশাপাশি বাস্তবজীবনেও তিনি এক স্বতন্ত্র স্টাইল আইকন। অভিনয়ের মাধ্যমে যেমন দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন, ঠিক তেমনি সামাজিক মাধ্যমেও নিয়মিত নিজের নজরকাড়া উপস্থিতি জানান দেন তিনি। 

দুই বাংলার সিনেমায় অবাধে কাজ করে চলেছেন জয়া আহসান। গত ৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয় অভিনীত সিনেমা ‘ওসিডি’। গত বছর তার বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। দেশে মুক্তি পায় ‘তাণ্ডব’, ‘উৎসব’,‘ফেরেশতে’এবং ‘জয়া আর শারমিন’। অন্যদিকে কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ডিয়ার মা’ ও ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমা।

এবার শুটিং সেটে প্রস্তুত নিয়ে আসা এবং কাজকে গুরুত্ব দেওয়া অভিনেত্রী হিসেবেই জয়া আহসানকে দেখেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা বুম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সম্প্রতি ‘সংগীত বাংলায়’ দেওয়া এক সাক্ষাৎকারে জয়া আহসানের অভিনয় দক্ষতার পাশাপাশি তার খাবার নিয়েও মজার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন মুম্বাদা।

এদিকে টালিউডের পাশাপাশি গত কয়েক বছর বলিউডেও নিয়মিত কাজ করছেন অভিনেতা প্রসেনজিৎ। বাণিজ্যিক থেকে অন্যধারার সিনেমা—এমনকি হালের ওয়েব সিরিজেও তিনি দাপুটে অভিনেতা। সব যুগেই ‘সফল’ অভিনেতা হিসেবে তার পরিচয়। ‘জুবিলি’, ‘স্কুপ’, ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজগুলোতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে হিন্দি সিনেমা ‘মালিক’। 

এর আগে ২০১৯ সালে অতনু ঘোষ পরিচালিত রোমান্টিক থ্রিলার সিনেমা ‘রবিবার’-এর মাধ্যমে প্রসেনজিৎ ও জয়া আহসান প্রথমবার একসঙ্গে জুটি বাঁধেন। এরপর পরিচালক সৃজিত মুখার্জির ‘দশম অবতার’ সিনেমাতেও দেখা গেছে তাদের একসঙ্গে।

জয়া আহসান প্রসঙ্গে কথা উঠতেই বিস্ময় প্রকাশ করে প্রসেনজিৎ বলেন, ‘ শুটিং সেটে জয়া আহসান একদম তৈরি হয়ে আসে। শট দেওয়ার সময় তাকে দেখলে মনে হবে—পুরোটা তৈরি হয়ে আসা একজন অভিনেত্রী।’

জয়া যে ‘খাদ্যরসিক’ সেটি কাছ থেকে দেখেছেন প্রসেনজিৎ। তিনি বলেন, জয়ার আরও একটা অদ্ভুত দিক আছে—ও কোনো দিনও মোটা হয় না। এত এত রসগোল্লা খায়। বুম্বাদা বলেন, আমি একদিন ওকে জিজ্ঞেস করেছিলাম—তুই এত রসগোল্লা খাস কীভাবে? ও যখনই সময় পায় খায়, আসনও করে না, কিন্তু ওর গায়ে ফ্যাট ধরে না।

‘বিশ্বাস করার মতো না, ও এত এত খেতে ভালোবাসে। ও বলে— বুম্বাদা আমি তো খাই। আমি বলি তুই তো আসনও করিস না, ব্যায়ামও করিস না। বলে—না, আমি খেতে ভালোবাসি, আমার কিছু হয় না। আমি বললাম—ভালো। সুন্দর!’

 

 

কিউএনবি/আয়শা/১০ এপ্রিল ২০২৬,/দুপুর ২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit