শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

অবসর ভেঙে বিশ্বকাপে ফিরতে চান সুয়ারেজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৫০ Time View

স্পোর্টসন ডেস্ক : ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও, ২০২৬ বিশ্বকাপে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন উরুগুয়ের কিংবদন্তি স্ট্রাইকার লুইস সুয়ারেজ। প্রয়োজনে অবসর ভেঙে জাতীয় দলে ফিরতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

উরুগুয়ের গণমাধ্যম দিয়েরিও ওভাসিওনকে দেওয়া এক সাক্ষাৎকারে সুয়ারেজ বলেন, জাতীয় দল সবসময়ই একজন ফুটবলারের কাছে বিশেষ কিছু। বিশ্বকাপ সামনে থাকায় বিষয়টি স্বাভাবিকভাবেই তার মনে আসে। দলের প্রয়োজনে ডাক পেলে তিনি কখনোই ‘না’ বলবেন না বলেও স্পষ্ট করেন এই ফরোয়ার্ড।

৩৯ বছর বয়সি এই তারকা জানান, নতুন প্রজন্মের খেলোয়াড়দের সুযোগ করে দিতে এবং নিজের সামর্থ্য নিয়ে প্রশ্ন থাকায়ই তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এখনও তিনি পেশাদার ফুটবলে সক্রিয় আছেন, তাই দরজা পুরোপুরি বন্ধ করেননি।   

২০২৪ সালের সেপ্টেম্বরে জাতীয় দলকে বিদায় বলা সুয়ারেজ উরুগুয়ের হয়ে ১৭ বছরের ক্যারিয়ারে ১৪৩ ম্যাচে ৬৯ গোল করেছেন—যা তাকে দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা বানিয়েছে।

বর্তমানে লিওনেল মেসির সঙ্গে ইন্টার মিয়ামিতে খেলছেন সুয়ারেজ। সম্প্রতি অস্টিন এফসির বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে একটি গোলও করেন তিনি। তার পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেন, দলকে ড্র এনে দিতে সুয়ারেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং এখনও তাকে দুর্দান্ত মনে হচ্ছে।

 

 

 

কিউএনবি/আয়শা/১০ এপ্রিল ২০২৬,/বিকাল ৩:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit