বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

রাজা নয়, স্বপ্ন আর অলঙ্কারই যথেষ্ট, অপুর স্ট্যাটাসে নতুন বার্তা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৬৪ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বর্তমানে সিনেমা থেকে অনেকটা দূরে চলে গেছেন। এখন তিনি ব্যস্ত সময় পার করছেন শোরুম উদ্বোধনের ফিতা কেটে। যদিও দীর্ঘ ক্যারিয়ারে নানা চড়াই-উতরাই পেরিয়ে অপু বিশ্বাস এখনো ঢালিউডে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ফ্যাশন হাউস ও ব্র্যান্ডের ফটোশুটে তার সক্রিয় উপস্থিতি নজর কাড়ে। তবে সামাজিক মাধ্যমে রয়েছে তার সরব উপস্থিতি। সেখানে দেখা যায় তার রূপের ঝলক। অভিনেত্রীর রূপ আর ফ্যাশনের জাদুতে তার ভক্ত-অনুরাগীরা যারপরনাই খুশি। 

সম্প্রতি সহশিল্পী অভিনেতা আদর আজাদের সঙ্গে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। এরপর সেই লোকজ গল্পের চিরন্তন চরিত্র ‘বেহুলা’ লুকের ছবি বেশ নজর কেড়েছে তার ভক্ত-অনুরাগীদের। বৃহস্পতিবার সন্ধ্যায় ছবিগুলো প্রকাশ করেন অপু বিশ্বাস। যেখানে একাধিক পোজে, ভিন্ন ছবির ক্যাপশনে অপু বিশ্বাস একটি বার্তাও দিয়েছেন।
সেখানে অপু বিশ্বাসকে দেখা গেছে, লাল শাড়ি ও ট্র্যাডিশনাল লুকে। লাল রঙের ভারি কারুকাজ করা শাড়িতে মেলে ধরেছেন। সঙ্গে ভারি সোনার অলঙ্কার, সুন্দর মেকআপ এবং চুলের স্টাইল, যা তাকে এক রাজকীয় লুক এনে দিয়েছে। সেই ছবির ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন—বেহুলা-লক্ষীন্দর। সব রানীর রাজার প্রয়োজন হয় না। মাঝেমধ্যে নিজের রাজত্ব, একটি স্বপ্ন আর সামান্য কিছু অলঙ্কারই যথেষ্ট।

অপু বিশ্বাসের এই নতুন ফ্যাশন, আউটলুক এবং ফটোশুট নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বেশ সাড়া ফেলেছে। অনেকেই তার প্রশংসা করে বলেছেন। এখন পর্যন্ত যত সাজ সেজেছেন তার মধ্যে এইটা সেরা। অন্য একজন লিখেছেন, অনেক সুন্দর। 

 

 

কিউএনবি/আয়শা/১০ এপ্রিল ২০২৬,/দুপুর ২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit