বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শুধু রোগ নিরাময় নয়, প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং বর্তমানে গুম-খুন-ব্যাংক লুটের খবর নেই পত্রিকায়: পার্থ প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যাযজ্ঞে গ্রেপ্তার দেখিয়ে লতিফ সিদ্দিকীকে কারাগারে প্রেরণ হজে বিমান টিকিটের মূল্য আরও ২৫ হাজার টাকা কমালো সরকার আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ

‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’ মির্জা ফখরুলের নামে ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : সম্প্রতি বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘বিএনপির ভিতরে একটা রাজাকারও খুজে পাওয়া যাবে না সব রাজাকার জামায়াতে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়,‘বিএনপির ভেতরে একটা রাজাকারও খুঁজে পাওয়া যাবে না সব রাজাকার জামায়াতে’ শীর্ষক কোনো মন্তব্য করেননি মির্জা ফখরুল ইসলাম। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ‘atv’ নামক একটি লোগো খুঁজে পাওয়া যায়। এই সূত্র ধরে ‘আশার আলো’’ নামক ফেসবুক পেজে গত ৫ এপ্রিল প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়, যার সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য লক্ষ্য করা যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডের ‘আশার আলো’ এর লোগো এবং ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। মূলত, ‘আশার আলো’ এর মূল ফটোকার্ডটির ‘বিএনপির ভিতরে একটা রাজাকারও খুজে পাওয়া যাবে না’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে নিচের অংশে সম্পাদনা করে এর সাথে ‘বিএনপির ভিতরে একটা রাজাকারও খুজে পাওয়া যাবে না সব রাজাকার জামায়তে’ শীর্ষক বাক্য যুক্ত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এছাড়া, মূল ফটোকার্ডে থাকা মন্তব্যটিও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নয়। পেজটির পরিচিতি অনুযায়ী, এটি একটি স্যাটায়ারধর্মী পেজ, যেখানে সমসাময়িক বিষয় ব্যঙ্গ-বিদ্রূপের মাধ্যমে উপস্থাপন করা হয়। ফলে, ওই মন্তব্যটিও সার্কাজম হিসেবে তৈরি ভুয়া বক্তব্য। তাছাড়া গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কোনো বিশ্বস্ত সূত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের বিষয়ে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। সুতরাং, ‘বিএনপির ভিতরে একটা রাজাকারও খুজে পাওয়া যাবে না সব রাজাকার জামায়তে’ শীর্ষক মন্তব্য মির্জা ফখরুল ইসলাম করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

 

 

কিউএনবি/আয়শা/১০ এপ্রিল ২০২৬,/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit