বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম

বলিউড ছাড়ছেন নার্গিস ফাখরি

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুন, ২০২২
  • ১৮৬ Time View

বিনোদন ডেস্ক : রণবীর কাপুরের হাত ধরে ২০১১ সালে রোমান্টিক ঘরানার সিনেমার মধ্য দিয়ে বলিউডে কাজ করা শুরু করেন নার্গিস ফাখরি। প্রথম সিনেমার মধ্য দিয়েই দর্শকদের নজরে আসে নার্গিসের অভিনয়। এভাবেই বলিউড যাত্রা শুরু। এবার বলিউড ছাড়ছেন অভিনেত্রী নার্গিস ফাখরি। 

হতাশা থেকেই তার এ সিদ্ধান্ত বলে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি। 

বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত  করতে পারেননি তিনি। অভিনেত্রী হওয়ার সেই লড়াই নিয়ে একাধিকবার মুখ খুলেছিলেন অতীতে। এবার নার্গিস জানালেন তিনি অভিনয় থেকে বিরতি নিতে চান। 

তার এমন সিদ্বান্তের পর উঠে এসেছিল অনেক প্রশ্ন ও বিতর্ক। এবার নিজেই জানালেন বলিউড ছাড়ার কারণ। তিনি বলেন, টানা ১১ বছর ধরে বলিউডে কাজ করছি। কিন্তু এত পরিশ্রম করে কী লাভ যদি পরিবার ও নিজেকে সময় না দিতে পারি? তাই বলিউড থেকে আপাতত নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, আগামীতে এমনও হতে পারে, আমি হয়তো আর কাজ পাব না। সিনেমার এই জগতে ফিরতেও সমস্যা হতে পারে। তার পরও নিজের এ সিদ্ধান্তে আমি খুশি। কারণ এখন আর অন্তত বলিউড তারকাদের সঙ্গে ইঁদুর দৌড়ে নামতে হবে না। কিন্তু বলিউড ছাড়লেও অভিনয়ের প্রতি যে ভালোবাসা সবসময় ছিল, তা অটুট থাকবে। যে কারণে ভবিষ্যতে হয়তো অভিনয়ে ফিরেও আসতে পারি।

কিউএনবি/অনিমা/০৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit