শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে অবৈধ প্রধান মন্ত্রীর কটুক্তি হামলার নিন্দা জানিয়ে প্রতিবাদ সভা করেছে বিএনপি মালয়েশিয়া। 

আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ২০৮ Time View
আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি : গতকাল সন্ধায় জালান আম্পাং এ অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপি মালয়েশিয়া, অংগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে সম্পন্ন করেছে বেগম খালেদা জিয়ার নামে অবৈধ প্রধান মন্ত্রীর কটুক্তি ও ঢাকা’বি তে ছাত্র দলের শান্তিপুর্ন মিছিলে আওয়ামী গুন্ডা বাহিনির সশস্ত্র হামলার প্রতিবাদ সভা। দলের সহসভাপাতি, সাবেক সাধারণ সম্পাদক তালহা মাহমুদের সভাপতিত্বে প্রতিবাদ সভার সঞ্চালনা করেন দলের সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন ও প্রচার সম্পাদক এস এম বশির আলম। 
সভাপতির বক্তব্যে তালহা মাহমুদ বলেন, কথায় বড় না হয়ে বা পদ নিয়ে বড়াই করে নই শহীদ জিয়ার আদর্শ বুকে ধারন, বেগম খালেদা জিয়ার স্নেহ, মমতা ও জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে বর্তমানে দেশে আওয়ামী অবৈধ সরকারের বিরুদ্ধে যে গনজোয়ার শুরু হয়েছে এই আন্দলনে যোগ দিয়ে অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করে সুষ্ঠ ভোটের মাধ্যমে জগনের সরকার প্রতিষ্ঠা করার অঙ্গিকার ব্যক্ত করতে হবে। গণতন্ত্রের পক্ষে আপোষহীন নেত্রী, তিনবারের নির্বাচিত প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ বা বিশ্ব বুকে কোন অপরিচিত বা সাধারণ ব্যক্তি নন, একজন সাবেক প্রধান মন্ত্রীর নামে কটুক্তি করে হত্যার হুমকি দেয়া ভোট চোর সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে নইলে জনগণ এর সমোচিত জবাব দেবে।  ছাত্র দলের শান্তিপুর্ন মিছিলে সশস্ত্র হামলাকারী ছাত্রলীগ নামের গুন্ডা বাহিনীদেরকে গ্রেফতারের দাবী ও এই ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ও সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটি মোহাম্মদ মোশাররফ হোসেন, তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে গঠিত গণতান্ত্রিক সরকার দেখতে চাই বিশ্ব, পাতান নির্বাচন জনগণ আর হতে দেবে না,সরকারি আমলাদের প্রলোভন দেখিয়ে আর ক্ষমতায় টিকে থাকতে দেয়া হবে না, প্রতিবেশি দেশ গুলোও বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দেখতে চাই। নিশিরাতের ভোট চোর সরকার তোমরা বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ কেয়ার টেকার সরকারের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দাও।

মিসেস লেডি হিটলার আপনি নাকি বাংলাদেশের জনগণের উন্নতি করে দেশকে সিঙ্গাপুর বানিয়ে দিয়েছেন, তাহলে সুষ্ঠ নির্বাচন দিতে ভয় কিসের? বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জনপ্রিয়তায় ভয় পান? সোজা আঙ্গুলে ঘি না বের হোলে রাজপথে আন্দোলনের মাধ্যমে জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে নেবে যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আপনার কটুক্তির অর্থ যে হত্যার হুমকি তা বাচ্চারাও বোঝে, খালেদা জিয়া দেশের জনগণের মনিকোঠায় বাস করে, আপনি অতিসত্তর জনগণের কাছে ক্ষমা চাইবেন নইলে জনগণ সুযোগ মত জবাব দিতে পিছপা হবে না। প্রবাস থেকে এই সকল জঘন্য কর্মকান্ডের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

বক্তব্য পর্বের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন দলের দপ্তর সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রতন, তিনি ও অন্যান্য বক্তারা দেশ মাতা বেগম খালেদা জিয়াকে অবৈধ প্রধান মন্ত্রী শেখ হাসিনার কটুক্তি ও ছাত্র দলের উপর ছাত্রলীগের গুন্ডা বাহিনির সশস্ত্র হামলার বিরুদ্ধে নিন্দা ও তিব্র প্রতিবাদ জানান। অন্যদের মাঝে বক্তব্য দেন, দলের সহসভাপতি এম জে আলম, সহসাধারন সম্পাদক কাজী সালাহ উদ্দিন, মোঃ মঞ্জ খা সহসভাপতি যুব দল মালয়েশিয়া, মোঃ জসিম উদ্দিন যুব নেতা মালয়েশিয়া, মোঃ রমজান আলি, আরাফাত হোসেন কালু যুগ্ন সাধারণ সম্পাদক যুব দল মালয়েশিয়া, নুরে সিদ্দিকী সুমন যুব নেতা মালয়েশিয়া, বাদল কারার দপ্তর সম্পাদক ও হাসিবুর রহমান শান্ত সহসাংগঠনিক সম্পাদক যুব দল মালয়েশিয়া।

হাবিবুর রহমান রতন তালুকদার সভাপতি স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া, সহান্তর্জাতিক বিষয়ক সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি, তারেক সালাম সহসাধারন সম্পাদক, হেলাল শিকদার সাংগঠনিক সম্পাদক, মোশারফ হসেন হৃদয় দপ্তর সম্পাদক স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া, এস এম মোজাম্মেল হক সভাপতি, মাহফুজুর রহমান সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল মহানগর কুয়ালালামপুর, আসাদুজ্জামান মাসুম সাবেক আহবায়ক জাসাস মালয়েশিয়া সহ আরও অনেকে। 

উপস্থিত ছিলেন, এম ফরহাদ হোসেন তথ্য প্রযুক্তি ও আর্কাইভ বিষয়ক সম্পাদক, কাইসার হামিদ হান্নান তথ্য ও গবেশনা বিষয়ক সম্পাদক, মোঃ আরিফ হোসেন ক্রীড়া সম্পাদক বিএনপি মালয়েশিয়া, শাহ জালাল ইঞ্জিনিয়ার, আনোয়ার পারভেজ ও আঃ হান্নান মল্লিক বিএনপি নেতা মালয়েশিয়া, বেলায়েত ও অন্যান্য নেতাকর্মি চেরাস বিএনপি মালয়েশিয়া, জাহাঙ্গির হাওলাদার কর্মসন্থান সম্পাদক যুব দল মালয়েশিয়া, কে এ সবুজ সভাপতি যুব দল যোহর প্রদেশ, মারুফ এলাহি প্রচার সম্পাদক স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া, ইমরান স্বেচ্ছাসেবক নেতা মালয়েশিয়া, রাব্বানি ও আব্দুল হামিদ মিন্ট জাসাস নেতা মালয়েশিয়া, মহিউদ্দিন মহিম সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক দল মহানগর কুয়ালালামপুর এবং আমজাদ হোসেন মৃধা সভাপতি নারায়নগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম সহ বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মি বৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/০৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit