শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
পরকীয়া ও অর্থ কেলেঙ্কারির অভিযোগে চাপে ফিফা প্রধান ইনফান্তিনো সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত দুর্গাপুরে ৪০ বোতল ভারতীয় মদসহ আটক ২ নোয়াখালীতে সিএনজিতে ১১ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ বড়পুকুরিয়া কয়লা খনি ঘিরে নতুন স্বপ্ন, আশার আলো দেখছে পার্বতীপুর নোয়াখালীতে ৯৭৯০ ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেপ্তার কাজের ঘণ্টা নয়, উৎপাদনশীলতাই হোক জাতীয় সমৃদ্ধির মাপকাঠি বিশ্বকাপে মেসিকে মেরে ফেলার ষড়যন্ত্র, বেরিয়ে এলো ভয়াবহ সব তথ্য পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড’ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক  

মাধবদীতে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১৮৭ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর মাধবদীতে দৈনিক যায়যায়দিন পত্রিকা ১৭ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিনটি উৎযাপন করা হয়েছে। আজ বেলা ১১টায় নরসিংদীর মাধবদী প্রেসক্লাবে যায়যায়দিনের মাধবদী প্রতিনিধির পক্ষ থেকে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক যায়যায়দিন পত্রিকার মাধবদী প্রতিনিধি মুহাম্মদ মুছা মিয়া ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবদী প্রেসক্লাবের সভাপতি মোঃ জসিম উদ্দিন ভূইয়া (ভিপি জসিম), মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী, যায়যায়দিন পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি মোঃ আমজাদ হোসেন। এসময় আরো বক্তব্য রাখেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ- সভাপতি এ.কে ফজলুল হক, মাধবদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান। বক্তারা বাংলাদেশের সংবাদপত্রের জগতে যায়যায়দিনের নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ভূঁয়সী প্রশংসা করেছেন।

ভবিষ্যতে পত্রিকাটির ধারাবাহিক সফলতার প্রত্যাশা ব্যক্ত করেছেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল ইসলাম খোকন, নরসিংদী প্রেসক্লাবের সাবেক ক্যাশিয়ার ও দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ সেলিম মিয়া, মাধবদী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান সিরাজ, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক ফজলুল হক মিলন, নির্বাহী সদস্য কাজী জয়নাল, রেজাউল করিম, সদস্য মোঃ ছবির মিয়া, সুমন পাল, মোঃ জাকারিয়া, মোঃ মনিরুজ্জামান, মোজাম্মেল হক দিনার চৌধুরী, হুমায়ুন মিয়া, মোঃ মাসুম পারভেজ জয় প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit