শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

অনলাইন সেবায় গ্রাহকদের ভোগান্তি অনেক কমেছে : বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১৩৬ Time View

ডেস্ক নিউজ : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমদানি-রপ্তানি বাণিজ্য সহজ করতে অনলাইন সেবা কার্যক্রমে গ্রাহকদের ভোগান্তি অনেক কমেছে। এর মাধ্যমে শতভাগ ডিজিটাল সেবা নিশ্চিত করে ‌‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি। আজ সোমবার (৬ জুন) রাজধানীতে আমদানি ও রপ্তানির প্রধান নিয়ন্ত্রক দপ্তরের উদ্যোগে আয়োজিত স্বাধীনতার ৫০ বছরে ৫০ ধরনের সেবা অনলাইনে প্রদান উদযাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম, আমদানি ও রপ্তানি দফতরের প্রধান নিয়ন্ত্রক শেখ রফিকুল ইসলাম ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্ববাণিজ্যে ডিজিটাল সেবা প্রদান খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ সফলভাবেই সে কাজটি করছে। বাংলাদেশ ২০২৪ সালের মধ্যে ৮০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনের কথা উল্লেখ করে তিনি বলেন, অনলাইন লাইসেন্সিং মডিউলের মাধ্যমে ব্যবসায়ীদের আমদানি-রপ্তানি, ইনডেন্টিং এবং শিল্প নিবন্ধন সনদপত্র প্রদান সেবা এখন অনলাইনে দেওয়া হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit