মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

আখাউড়ার জলাশয় রক্ষার দাবি

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৯৬ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : তিতাস নদীসহ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতে থাকা জলাশয় রক্ষার দাবি জানানো হয়েছে। পরিবেশ দিবস উপলক্ষে রবিবার সকালে আখাউড়া পৌর এলাকার সড়ক বাজারে স্বেচ্ছাসেবী সংগঠন আখাউড়া প্রকৃতি ও পরিবেশ ক্লাবের পথসভায় এ দাবি জানানো হয়। ‘প্রকৃতি বাঁচাও, প্রাণবিক ধরিত্রী গড়ো’ এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি র‌্যালি ও পথসভার আয়োজন করে।
কলেজ পাড়া থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল হক পৌর মুক্ত মঞ্চের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন প্রকৃতি ও পরিবেশ ক্লাবের উপদেষ্টা অ্যাডডভোকেট আকসির এম. চৌধুরী, ক্লাবের আহবায়ক সাংবাদিক রুবেল আহমেদ, সদস্য সচিব রকিব উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ আবির প্রমুখ। 
এ সময় বক্তারা বলেন, খননের অভাব, ময়লা আবর্জনা আর প্লাস্টিক বর্জ্যে আখাউড়ার উপর দিয়ে বয়ে যাওয়া তিতাস নদী, হাওড়া নদীসহ বিভিন্ন জলাশয় ভরাট হয়ে যাচ্ছে। প্রকৃতিকে স্বাভাবিক রাখতে হলে মাটি, পানি এবং বায়ু এই তিনটি উপাদানকে সঠিক ভাবে পরিচর্যা করতে হবে।’ 

 

 

কিউএনবি/আয়শা/০৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit