মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন ৭ জুন মঙ্গলবার শুরু

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২৭০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি বিশ্ব শান্তি ও মানবকল্যাণ কামনায় অষ্টপ্রহরব্যাপী নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। ‘জয় জগন্নাথ সেবা সংঘ সিলেটের’ উদ্যোগে আয়োজিত এই নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসব সিলেট নগরের পল্লবী আ/এ পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ৭ জুন মঙ্গলবার সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ, পরিবেশনায় শ্রী নিত্যগোপাল গোস্বামী, মৌলভীবাজার ও শ্রী বিনোদ বিহারী দাস বাবুল, সিলেট। রাত ৮টায় শুভ অধিবাস কীর্ত্তন হবে, পরিবেশনায় শ্রী বিদ্যুৎ দাস পুলিশ, মৌলভীবাজার।

পরদিন ৮ জুন বুধবার ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসব শুরু হবে। অষ্টপ্রহর নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসব সার্বিকভাবে পরিচালনায় রয়েছেন সিলেট নগরের পল্লবী আ/এ পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ গুরুদেব ১০৮ প্রভুপাদ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ। কীর্ত্তন পরিবেশন করবেন- শ্রীশ্রী মহাপ্রভু সংঘ-সিলেট, শ্রী বিদ্যুৎ দাস পুলিশ, মৌলভীবাজার, শ্রীযুক্ত বিধু চন্দ্র চন্দ, সিলেট, শ্রীযুক্ত রূপম ধর, সিলেট ও শ্রীযুক্ত প্রকাশ চন্দ্র সরকার, সিলেট। দুপুর ১২টায় মহাপ্রভুর ভোগরাগ ও বেলা ১টা থেকে সর্বস্তরের গৌরভক্তবৃন্দর মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

৯ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় দধিভা- ভঞ্জন ও কীর্ত্তন সমাপন। পরিবেশনায় শ্রী বিদ্যুৎ দাস পুলিশ, মৌলভীবাজার। অষ্টপ্রহরব্যাপী নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য শ্রীগুরু চরণাশ্রিত ‘জয় জগন্নাথ সেবা সংঘ সিলেটের’ ভক্তবৃন্দ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit