শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

লালমনিরহাটে বিএসএফের পিটুনিতে বাংলাদেশি আহত 

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ১১৮ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর সীমান্তে বিএসএফের পিটুনিতে  সাইদুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। শুক্রবার (৩জুন) সকালের দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে ইউপি সদস্য আব্দুল হামিদ নিশ্চিত করেছেন।এর আগে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি সীমান্তের ৯১৩/৬ সাপ পিলারে এ ঘটনা ঘটে। 

পারিবারিক ও সীমান্ত সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে চন্দ্রপুর খামারভাতি সীমান্তের ধানক্ষেত দিয়ে ৯১৩/৬ সাপ পিলারের কাছাকাছি যান সাইদুল ইসলামসহ কয়েকজন যুবক ।  ভারতীয় চোরাকারবারী কাছ থেকে ফেন্সিডিল ও ইয়াবা চালান আনতে সাইদুল ইসলামসহ সহযোগিতা। ভারতীয় বিএসএফের সদস্যরা টের পেয়ে তাদের ধাওয়া করেন। পরে সহযোগীরা পালিয়ে গেলেও সাইদুল ইসলামকে বিএসএফ সদস্যরা আটক করে। একপর্যায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাথে ধ্বস্তাধ্বস্তি হলে অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করে । এক পর্যায়ে বিএসএফ সদস্যদের ধাক্কা দিয়ে পালিয়ে আসেন সাইদুল ইসলাম। পরে সেখানের গ্রামবাসীরা আহত অবস্থায় উদ্ধার করে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম তৈহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশিকে আটকের বিষয়ের পর বিজিবির পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। আহত সাইদুল ইসলাম আত্মগোপন রেখে চিকিৎসা নিচ্ছেন। ‌তবে আহত সাইদুল ইসলাম কোন হাসপাতালে ভর্তি রয়েছেন পরিবার গোপন রেখেছেন। 

কিউএনবি/অনিমা/০৩.০৬.২০২২/সন্ধ্যা ৭.৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit