বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টাল, সাইবার হামলা নিয়ে দেশে উচ্চ সতর্কতা জারি ফ্রান্সে ঝড় ও বন্যায় অন্তত চারজনের মৃত্যু, স্পেনেও প্রাণহানি সাজেকে গোলাগুলি: সেনাবাহিনীর তৎপরতায় ৩ হাজার পর্যটক উদ্ধার প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত, ঢাকা থেকে গেলেন সচিব মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয়

চোখে-মুখে ব্যান্ডেজ, কী হয়েছে শাহরুখ খানের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ১৪০ Time View

বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খানের হাত, গলা, কপাল মোড়া ব্যান্ডেজে। চোখ-নাকের চারিদিকে রক্তের দাগ। কী হয়েছে তার। জানা গেল, এটি তার নতুন ছবি ‘জওয়ান’-এর প্রথম ঝলক। চার বছরের দীর্ঘ প্রতীক্ষা। ‘বাদশা’-কে এক ঝলক দেখার অপেক্ষায় ছিল দর্শক।

শুক্রবারের সকালে অবশেষে সব অপেক্ষার অবসান ঘটল। অ্যাকশন হিরো লুকে ভক্তদের কাছে ধরা দিলেন শাহরুখ। ‘ফ্যান’-এ শেষ বার পর্দায় দেখা গিয়েছিল তাকে। কিন্তু তেমন ভাবে সাফল্যের মুখ দেখেনি সেই ছবি। কিছুটা হলেও আশাহত হয়েছিলেন কিং খানের ভক্তরা।

তারপর অনেকগুলো বছর পার। মাঝে নায়কের জীবন দিয়েও গিয়েছে বহু ঝড়। ছেলে আরিয়ানের মাদককাণ্ডের ঘটনার জেরে নিজেকে একপ্রকার প্রচারের আলো থেকে দূরেই সরিয়ে রেখেছিলেন অভিনেতা।

অবশেষে আরিয়ানকে ‘ক্লিনচিট’ দিয়েছে আদালত। বাবা শাহরুখও তাই এখন অনেকটা নিশ্চিন্ত। ফিরছেন চেনা ছন্দে। ‘পাঠান’-এর কথা তো ইতিমধ্যেই জেনে ফেলেছেন সকলে। আর এ বার তামিল পরিচালক আতলি কুমারের সৌজন্যে দর্শকরা পেতে চলেছেন নতুন জুটি।

শাহরুখ খান এবং নয়নতারা। ‘জওয়ান’-এর হাত ধরে বলিউডে পা রাখছেন নয়নতারা। ২০২৩-এর শুরুতেই আসবে কিং খানের ‘পাঠান’, তারপরই মুক্তি পাবে ‘জওয়ান।’ এ ছাড়াও শাহরুখের ঝুলিতে রয়েছে রাজকুমার হিরানীর নতুন ছবি। এক কথায় বলা যেতে পারে আগামি বছর শাহরুখ ভক্তদের জন্য আসতে চলেছে একের পর এক চমক।

 

কিউএনবি/অনিমা/০৩.০৬.২০২২/সন্ধ্যা ৬.৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit