রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানের অন্য প্রদেশগুলোই পাঞ্জাবের জন্য বড় হুমকি: মরিয়ম নওয়াজ প্রতিবছর বিপিএল অনুষ্ঠিত হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা চালু হচ্ছে বাংলাদেশ-নেপালের মধ্যে পরিবেশ-জলবায়ু সহযোগিতা আরও জোরদারের আহ্বান মন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বিপিএল হচ্ছে না, জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প আমি বেকার, কাজ দেবেন?—স্মৃতি ইরানি ইসরাইলের ‘অস্তিত্ব টিকিয়ে রাখতে’ নেতানিয়াহুকে সরানোর দাবি

লালমনিরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ১৯৯ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারীতে স্ত্রীকে হত্যার দায়ে ঘাতক স্বামী মোঃ নুরজ্জামানকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়াও  ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সাজা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) জেলা ও দায়রা জজ মোঃ মিজানুর রহমান এ আদেশ দেন।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ১২ বছর পূর্বে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের শালামারা গ্রামের মোঃ আনছার আলী ওরফে গামছা পাগলার পুত্র নুরজ্জামানের সাথে একই গ্রামের সুরুজ আলীর কন্যা মোছাঃ রহিমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে এক ছেলে ও এক মেয়ে সন্তানের জন্ম হয়। কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে তাদের পারিবারিক কলহ লেগেই থাকতো। এক পর্যায়ে পাষন্ড স্বামী তাকে হত্যা করে লাশ ড্রেনে লুকিয়ে রাখে। কিন্তু আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের শালমারা গ্রামে ড্রেন থেকে ২০১৫ সালের ১২ ডিসেম্বর রহিমা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। তার আগে তিনি নিখোঁজ ছিলেন।

এই ঘটনায় ওই বছরের ১৩ ডিসেম্বর আদিতমারী থানায় রহিমা খাতুনের পিতা সুরুজ মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। স্বাক্ষীদের স্বাক্ষগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আজ আদালত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন । বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর আকমল হোসেন বলেন, স্ত্রীকে হত্যার দায়ে স্বামী নুরুজ্জামানকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করছি। 

কিউএনবি/আয়শা/০৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit