সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

স্বর্ণালংকার চুরির চেষ্টা

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১৫৭ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তিন নারী চোর প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। কারাদ-প্রাপ্তরা হলেন, কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম এলাকার কামাল মিয়ার স্ত্রী শিফা (৩৫), আজিব আলীর স্ত্রী জাহেদা (৫০) ও ফেরদৌস মিয়ার মেয়ে ফাতেমা (২২)। তাদের আশুগঞ্জ থানা পুলিশের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন যাবত এই চক্রটি আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা নারীদের স্বর্ণালংকার চুরি করে আসছে। তারা টিকেটের জন্য লাইনে দাঁড়ানো নারীদের ঘেরাও করে কৌশলে তাদের স্বর্ণালংকার চুরি করে নেয়। গত কয়েক মাসে ১০ বারের মত স্বর্ণালংকার চুরি হয় হামপাতালের কাউন্টার থেকে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালেও টিকেট কাউন্টারের সামনে এই তিনজন নারীসহ আরো চক্রটির আরো কয়েকজন সদস্য দাঁড়ায় এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীদের কাছ থেকে স্বর্ণালংকার চুরি করার চেষ্টা করছিল।

এসময় একজনের গলার স্বর্ণের চেইন কাটার পর মাটিতে পড়ে গেলে চিকিৎসা নিতে আসা মহিলাদের মধ্যে হৈচৈ পড়ে যায়। পরে সিসি ক্যামেরায় যাচাই করে আগত রোগীদের সহযোগিতায় এই তিন নারীকে আটক করা হয়। পরে পুলিশের মাধ্যমে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হলে প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদ-াদেশ প্রদান করা হয়। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস এর নিশ্চিত করে বলেছেন আটককৃত নারীদের প্রত্যেককে দুই মাস করে বিশাশ্রম কারাদ- দেয়া হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/০২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit