রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
পরিবার বাঁচাতে “অন্তরঙ্গ’ দৃশ্যে অভিনয় কোরীয় অভিনেত্রীর হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের দাবি থেকে সরছে না ইরান জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান পেরুতে বিমান বিধ্বস্ত, নিহত ১৩ ফেসবুকে প্রেম, চীন থেকে নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে ভেবেছিলাম হিমাচলে ফিরে যাব: ইয়ামি গৌতম অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো-জর্জিনা রদ্রিগেজ, অনুষ্ঠান কোথায়? গভীর রাতে দরজাহীন কুঁড়েঘরে বাঘের হানা, ঘুমের মধ্যেই ছিন্নভিন্ন নারী ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ

যুদ্ধ ইউক্রেনে, মুরগি সংকটে সিঙ্গাপুর!

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ১২৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এ অবস্থায় বিপাকে পড়েছে সিঙ্গাপুর এবং অন্যান্য আমদানিকারক দেশ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলসহ প্রায় সব খাদ্যপণ্যের দাম। এ অবস্থায় বিপাকে পড়েছেন মালয়েশিয়ার মুরগি ব্যবসায়ীরা। মুরগির খাদ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় খাবারের দাম হাতের নাগালে না আশা পর্যন্ত জুন থেকে মুরগি রফতানীতে নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়া সরকার।

এ অবস্থায় বিপাকে পড়েছেন দেশটির খামার মালিকরা। এমনিতে টানা দুবছর করোনা মহামারির কারণে নানা প্রতিবন্ধকতার কারণে ব্যবসায় লোকসানের মুখে পড়তে হয়েছিল। তবে কিছুটা সামলে উঠলেও এখন আবার যুদ্ধের কারণে মূল্যবৃদ্ধি তাদের আরও বেশি লোকসানে ফেলবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তবে এ অবস্থায় রফতানিতে নিষেধাজ্ঞা তাদের জন্য আরও সমস্যা বয়ে আনবে। তাই সরকারের এমন সিদ্ধান্তে পৌঁছানোর আগে আরও চিন্তা করা প্রয়োজন বলেও মনে করছেন তারা।

এক দোকানি বলেন, ‘আমরা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছি। লোকসান কমাতে আমাদের লোন প্রয়োজন। রফতানিও বাড়ানো প্রয়োজন। তা না হলে ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব হবে না।’শুধু মালয়েশিয়ার ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন এমন নয়। বিপাকে পড়েছেন সিঙ্গাপুরের ব্যবসায়ীরাও। দেশটিতে এরই মধ্যে দেখা দিয়েছে মুরগি সংকট। এ অবস্থায় জনপ্রিয় সব রেস্টুরেন্টেও মিলছে না মুরগির নানা ধরনের খাবার। আরেকজন বলেন, ‘রাইসে আমরা চিকেন সরবরাহ করতে পারছি না। এ অবস্থায় মনে হচ্ছে, চিকেন ছাড়া রাইস, বার্গার ছাড়া ম্যাকডোনাল্ডস।’

 

 

কিউএনবি/আয়শা/০১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit