মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর

আশুলিয়ায় ডেলিভারিম্যান পরিচয়ে প্রবাসির বাড়িতে ডাকাতির চেষ্টা; পিস্তলসহ আটক-২

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১৬৭ Time View
সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান পরিচয় দিয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টাকালে দুইজনকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এসময় তাদের কাছ থেকে একটি দেশী পিস্তল ও ছুরি উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় প্রবাসীর স্ত্রী ও ছেলে-মেয়ে আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে আশুলিয়ার পলাশবাড়ীর গোচারারটেক এলাকার কুয়েত প্রবাসি মোসলেম শেখের বাড়িতে এই ঘটনা ঘটে। 
আটকৃতরা হলো-  লক্ষীপুর সদর উপজেলার হাজিপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে  আঃ রহমান (৩৭) এবং গোপালগঞ্জের কাশিয়ানি থানাধীন মজরা গ্রামের রেজাউল করিমের ছেলে সজল মিয়া। ঘটনায় আহতরা হলো- আশুলিয়ার পলাশবাড়ীর গোচারারটেক এলাকায় কুয়েত প্রবাসি মোসলেম শেখের স্ত্রী শিরিন আক্তার (৩৯), তার ছেলে শাকিল শেখ (২২) এবং মেয়ে মুনমুন আক্তার মুন্নি (১৬)। 
প্রবাসির স্ত্রী শিরিন আক্তার জানান, বেলা ১১ টার দিকে দুই ব্যক্তি দড়জার সামনে দাড়িয়ে কুয়েত থেকে তাদের জন্য পার্সেল এসেছে বলে জানায়। পরে দড়জা খুলতেই তার পেটে পিস্তল ঠেকিয়ে মুখ বন্ধ করে ঘরে প্রবেশ করতে বলে। পরে ঘরে ঢুকেই তার মেয়ে মুন্নি ও ছেলে শাকিলসহ তাকে মারধর করে ওই দুইজন। এসময় তার মেয়ে বাসা থেকে বের হয়ে গিয়ে আশেপাশের লোকজনকে ডাক দিলে তারা এসে তাদের ধরে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুপুরে তাদের উদ্ধার করে নিয়ে যায়। 
আশুলিয়া থানার ওসি (অপারেশন) আব্দুর রাশিদ  জানান, “আমরা এসে আহত অবস্থায় সবাইকে পেয়েছি। ডাকাত সন্দেহ দুইজনকে মারধর করেছে স্থানীয়রা আবার এক বাড়ির মালিকসহ তিনজনকে এই ডাকাতরা মারধর করে আহত করেছে। সবাইকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। এঘটনায় একটি দেশীয় পিস্তল ও ছুড়ি উদ্ধার করা হয়েছে। এছাড়া তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।”

 

 

কিউএনবি/আয়শা/৩১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit