শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

নওগাঁয় কালর্ভাট নির্মাণের দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১৪৩ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁ পৌরসভাধীন ০৯নং ওয়ার্ডের রজাকপুর, শেখপুরা, বোয়ালিয়া ও ভরিয়াপাড়া গ্রামের বাসিন্দারা পুরাতন কালর্ভাট ভেঙ্গে যাওয়াই নতুন কালর্ভাট নির্মাণের দাবিতে প্রতিবাদ ও জেলা প্রশাসক, এল.জি.ডি ও পৌরসভা বরাবর স্মারকলিপি প্রদান করেছে ।

মঙ্গলবার দুপুরে নওগাঁ পৌরসভার ০৯নং ওয়ার্ডের রজাকপুর, শেখপুরা, বোয়ালিয়া ও ভরিয়াপাড়া গ্রামের বাসিন্দারা প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান করেন। উক্ত স্মারকলিপি প্রদানের সময় পৗরসভার ০৯নং ওয়ার্ড কমিশনার আসাদুজ্জামান সাগর সহ এলাকার প্রায় শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।

এসময় ভুক্তভুগিরা জানান, নওগাঁ পৌরসভার ০৯নং ওয়ার্ডের ৪টি গ্রামের দুইটি কালর্ভাট চলাচলের একমাত্র ভরসা ছিলো। কালর্ভাট দুইটি পুরাতন হওয়ায় র্দীঘ দুই তিন বছর ধরে বাঁশের খুটির জোড়া তালি দিয়ে এলাকাবাসী চলা চল করে আসছিল কিন্তু বর্তমানে বাঁশের খুটি এবং অন্যান্য সরঞ্জাম নষ্ট হওয়ার কারণে এলাবাসী প্রতিনিয়তই দূর্ঘটনায় শিকার হচ্ছে বলে তারা নতুন কালর্ভাট নির্মাণের দাবি জানান।

 

 

কিউএনবি/আয়শা/৩১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit