রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’!

মিশিগানে ৫ জনকে গুলি করে হত্যা, সন্দেহভাজনের মরদেহ মিলল বনে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ধারাবাহিক বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। পরে ব্যাপক তল্লাশি অভিযানের মধ্যে হামলার সন্দেহভাজন ৩৯ বছর বয়সী চ্যাড হিকম্যানেরও মরদেহ এক বনাঞ্চল থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার মিশিগান স্টেট পুলিশের (এমএসপি) বরাত দিয়ে এপি নিউজ জানিয়েছে, শুক্রবার দুপুরের ঠিক আগে মিসাউকি কাউন্টির একটি বাড়িতে বন্দুক হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এলাকাটি ডেট্রয়েট থেকে প্রায় ১৭০ মাইল (২৭০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ তিনজনকে মৃত অবস্থায় দেখতে পায়। একই ঘটনায় গুরুতর আহত আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

পুলিশ জানিয়েছে, কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সন্দেহভাজন চ্যাড হিকম্যান সেখান থেকে পালিয়ে যান। এরপর তাকে ধরতে আশপাশের দুইটি বাড়ি ও বনাঞ্চলজুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়। তল্লাশির সময় অন্য একটি বাড়ি থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পুলিশ হিকম্যানকে সশস্ত্র ও বিপজ্জনক উল্লেখ করে স্থানীয় বাসিন্দাদের তাকে কাছে না যাওয়ার এবং সতর্ক থাকার আহ্বান জানায়।

পরে হিকম্যানের গাড়ির সন্ধান পাওয়া যায় হুইটলক লেকের কাছে একটি বনাঞ্চলে। গাড়িটির অবস্থান শনাক্ত করার পর ওই এলাকা থেকে হিকম্যানের মরদেহ এবং আরও একজনের মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশের তথ্য অনুযায়ী, এই ঘটনায় মোট পাঁচজন নিহত হয়েছেন এবং সন্দেহভাজন হিকম্যানও মারা গেছেন। হামলার কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। তথ্যসূত্র: এপি নিউজ।

কিউএনবি/অনিমা/১৫ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit